Cyrus Mistry: একই জায়গায় দুর্ঘটনা ২৬২টি, মৃত্যু ৬০ জনের

গুরুতর জখম ১৯২ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  পথ দুর্ঘটনায় শিল্পপতি সাইরাস মিস্ত্রির মৃত্যুর খবরে চমকে উঠেছিল দেশ। শোকে স্তব্ধ হয়ে যায় শিল্প ও বাণিজ্যমহল। নানা প্রান্ত থেকে বিশিষ্ট এই শিল্পপতির প্রয়াণে শোকজ্ঞাপন করা হয়।

সরকারি তথ্য বলছে, মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কের যে জায়গায় সাইরাস মিস্ত্রির গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে ঠিক সেই জায়গায় চলতি বছর অগাস্ট পর্যন্ত ২৬২টি গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল। মৃত্যু হয় ৬২জনের। গুরুতর জখম হন ১৯২জন। এদের মধ্যে অনেকে চিরকালের জন্য পঙ্গু হয়ে গিয়েছেন।

প্রশাসনের মতে, জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় সব গাড়ির গতিবেগ থাকে বেশি। আর থানের ঘুরবন্দর এবং পালঘর জেলার দাপছাড়ি- ১০০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা যেন মৃত্যুফাঁদ। চালক অসতর্ক হলেই নির্ঘাত মৃত্যু। আর সাইরাস মিস্ত্রির গাড়ি যেখানে দুর্ঘটনার মুখে পড়ে ঠিক সেই জায়গায় চলতি বছরের শুরু থেকে ২৫টি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান ২৬জন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতি হয় না।ফলে, মাঝে-মধ্যে এই এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় গাড়ি ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে।রাস্তায় রয়েছে বেশ কয়েকটি বাঁক। দ্রুত গতিতে চলতে থাকা গাড়ি বাঁক নেওয়ার সময় রাস্তা থেকে ছিটকে বেরিয়ে যায়। দীর্ঘ এই ১০০ কিলোমিটার রাস্তায় না থাকে পুলিশের টহলদারি গাড়ি। রাস্তার ধারে আলো না থাকায় রাতে ওই জাতীয় সড়ক ঘুটঘুটে অন্ধকার।তাই, আগামীদিনে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের