মোদির উপস্থিতিতে দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপুল জনসমর্থন এবং ঐতিহাসিক জয়ের পর ফের অসমের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা। দ্বিতীয়বারের মতো রাজ্যের শীর্ষ প্রশাসনিক পদে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। আজ, মঙ্গলবার হিমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলে বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বহু বিশিষ্ট ব্যক্তিরা। অসমের বিধানসভা নির্বাচনে এনডিএ নেতৃত্বাধীন জোটের বড় জয়ের পর হিমন্ত বিশ্বশর্মাকে পুনরায় মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন গুয়াহাটিতে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির একাধিক শীর্ষ নেতা। রাজ্যপাল  লক্ষ্মণ প্রসাদ আচার্য, হিমন্ত বিশ্বশর্মাকে শপথবাক্য পাঠ করান। হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে আরও চারজন জয়ী প্রার্থী মন্ত্রী পদে শপথ নেন। তাঁরা হলেন বিজেপির প্রবীণ নেতা রামেশ্বর তেলি ও অজন্তা নিয়োগ, এজিপি সভাপতি অতুল বোরা এবং বিপিএফ বিধায়ক চরণ বড়ো। সদ্য সমাপ্ত ১২৬ আসনের অসম বিধানসভা নির্বাচনে এনডিএ জোট ১০২টি আসনে জয়লাভ করে। বিজেপি একাই ৮২টি আসন পেয়ে প্রথমবারের মতো নিজের শক্তিতেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সহযোগী দল এজিপি এবং বিপিএফ পায় ১০টি করে আসন।

আরও পড়ুন: চার বছরের মাথায় ভাঙছে বঙ্গতনয়ার সংসার! মৌনি-সুরজের বিচ্ছেদ নিয়ে বাড়ছে জল্পনা

২০২১ সালে সর্বানন্দ সোনোয়াল-এর উত্তরসূরি হিসাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন হিমন্ত বিশ্বশর্মা। এবার দ্বিতীয়বার শপথ নিয়ে তিনি অসমের উন্নয়ন, পরিকাঠামো, কর্মসংস্থান, বিনিয়োগ এবং জনকল্যাণমূলক প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, তাঁর নেতৃত্বে আগামী দিনে অসম আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর হিমন্ত বিশ্বশর্মা রাজ্যের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য এবং বিনিয়োগ আকর্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাঁর নেতৃত্বে আগামী দিনে আসাম আরও দ্রুত উন্নয়নের পথে এগোবে বলেই আশা রাজনৈতিক পর্যবেক্ষকদের।

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL