চার বছরের মাথায় ভাঙছে বঙ্গতনয়ার সংসার! মৌনি-সুরজের বিচ্ছেদ নিয়ে বাড়ছে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো! হঠাৎ সোশ্যাল মিডিয়ায় এই পরিবর্তন ঘিরেই অভিনেত্রী মৌনি রায় এবং তাঁর স্বামী সুরজ নাম্বিয়ারের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ভক্তদের একাংশের প্রশ্ন-চার বছরের দাম্পত্যে কি সত্যিই দেখা দিয়েছে দূরত্ব, নাকি এটি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত?
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লক্ষ্য করেন, মৌনি রায় ও সুরজ নাম্বিয়ার আর ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করছেন না। শুধু তাই নয়, সুরজের প্রোফাইলে তাঁদের বিয়ের কিছু ছবি আর দেখা যাচ্ছে না বলেও দাবি করেছেন অনেকেই। এরপরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন। ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় জমকালো অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌনি ও সুরজ। মালায়ালম এবং বাঙালি-দুই রীতিতেই সম্পন্ন হয় তাঁদের বিয়ে। সেই সময় তাঁদের বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল এবং তারকাদের পাশাপাশি অনুরাগীদের কাছ থেকেও পেয়েছিল অজস্র শুভেচ্ছা।
বিয়ের পর থেকে এই জুটি নিয়মিত ছুটি কাটানো, পারিবারিক অনুষ্ঠান এবং বিশেষ মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন। কিন্তু গত কয়েকদিন ধরে তাঁদের একসঙ্গে নতুন ছবি দেখা যাচ্ছে না। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের টানাপোড়েন নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও এখনও পর্যন্ত মৌনি রায় বা সুরজ নাম্বিয়ার কেউই এই গুজব নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাঁদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতিও সামনে আসেনি। ভক্তদের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ মনে করছেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার পরিবর্তনের ভিত্তিতে সম্পর্ক নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তাই সত্যিই সম্পর্কে সমস্যা নাকি এটি নিছক গোপনীয়তার সিদ্ধান্ত-সেটা জানার জন্য এখন অপেক্ষা করতে হচ্ছে মৌনি ও সুরজের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা