আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হায়দরাবাদের সেই দলিত যুবককে খুঁজতে মোবাইল স্পাইওয়্যার!

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: হায়দরাবাদে পরিবারের সম্মানে খুনের ঘটনায় ব্যবহার করা হয়েছিল স্পাইওয়্যার। এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে পুলিশ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের হাতে রয়েছে পুলিশের রিপোর্ট।

পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, এই খুন ছিল পূর্বপরিকল্পিত। আর খুনে অভিযুক্ত মুবিন দলিত যুবককে খুঁজে বের করতে ব্যবহার করেছিল মোবাইল স্পাইওয়্যার। আরও জানা গিয়েছে, ওই দলিত যুবককে আরও একবার মেরে ফেলার চেষ্টা চলে। সেটা সেদিন সকালেরই ঘটনা। ওই দলিত যুবক যে কারখানায় কাজ করত, সেই কারখানার সামনে আসরিনের দাদা সকালে তাকে খুন করার চেষ্টা করতে গাড়ি করে বেরিয়েছি। কিন্তু রাস্তায় যানজট থাকায় সে পৌঁছতে পারেনি।  

গত ৪ মে হায়দরাবাদে নাগরাজু নামে ২৫ বছরের এক যুবককে লোহার রড দিয়ে মিটিয়ে মারে মুবিন। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তিন বোনের মধ্যে দুই বোনের বিয়ে আগেই হয়ে যায়। আসরিন সবার ছোট। তারও বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। অন্যদিকে, মুবিনের পরিকল্পনা ছিল ছোট বোনের বিয়ে দিয়ে সে বিয়ে করবে। তার মধ্যে ঘটে যায় এই কাণ্ড।

জানা গিয়েছে, গত ৩০ জানুয়ারি রাত আটটার সময় আসরিন বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন আর্য সমাজ মন্দিরে গিয়ে তারা বিয়ে করে। পালিয়ে গিয়ে বোনের বিয়ে করার খবর কানে যাওয়ার পর থেকে ওই দলিত যুবকের খোঁজে ছিল মুবিন। সে কারণে, মোবাইল স্পাইওয়্যার ব্যবহার করেছিল। এই রিপোর্ট যে রীতিমত চাঞ্চল্যকর, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন ‘বিয়ের আগে দাদা দু’বার আমায় খুন করার চেষ্টা করে’

Published by:

Share Link:

More Releted News:

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ