‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমেছিল পড়ুয়ারা। তাদের সমর্থনে গত জুলাই মাসে দিল্লির যন্তর মন্তরে তীব্র প্রতিবাদ জানায় ককরোচ জনতা পার্টি। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে নেমে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছিল পড়ুয়াদের। তাদের বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলাও। কিন্তু কেন্দ্রীয় সরকার ও ককরোচ জনতা পার্টির আলোচনার পর সমস্ত মামলা তুলে নেওয়ার কথা শীর্ষ আদালতে জানিয়েছিলেন সলিসিটার জেনারেল। সেই মতোই সুপ্রিম কোর্ট আগস্ট মাসে নির্দেশ দিয়েছিল ফৌজদারি অভিযোগ রয়েছে শুধু এমন পড়ুয়াদের বিরুদ্ধেই মামলা থাকবে। বাকিদের উপর থেকে মামলা তুলে নিতে হবে। কিন্তু তারপরেও একটি ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভপ্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

জুলাই মাসে সংসদ চলো অভিযানে যোগ দেওয়ার জন্য এক পড়ুয়ার বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন গ্রেটার নয়ডার এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট। যদিও শীর্ষ আদালতের নির্দেশ ছিল কোনও পড়ুয়ার বিরুদ্ধে মামলা করা যাবে না বা আইনি প্যাঁচে ফেলা যাবে না। তারপরেও কীভাবে এই কাজ করলেন ওই পদস্থ কর্তা? সুপ্রিম কোর্ট সেই বিষয়েই আজ, বুধবার প্রশ্ন করেন, ‘সাহস কীভাবে হয় এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের। কীভাবে এই নোটিস জারি করতে পারেন তিনি? আমাদের নির্দেশ স্পষ্ট ছিল যে, সারা দেশে কোনও পড়ুয়ার বিরুদ্ধেই কঠোর বা দমনমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। একজন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এমন দুঃসাহস কীভাবে হল?’

আরও পডুন: নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

গত ১লা সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের আওতায় তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নিট প্রশ্নপত্র কাণ্ডে পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা খারিজ করে দেয়। আদালত সেইদিন এও নির্দেশ দিয়েছিল, এই বিক্ষোভের প্রেক্ষিতে ২০ থেকে ২৫শে জুলাইয়ের মধ্যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দায়ের করা এফআইআর-গুলি খারিজ করতে হবে। তাদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। সাফ নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের আইন পড়ুয়া অক্ষত ত্রিপাঠী। তিনি নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ককরোচদের আন্দোলনে দিল্লিতে যোগ দিয়েছিলেন। শুধু তিনিই নন, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওই মিছিলে যোগ দিতে নাকি ইন্ধন দিয়েছিলেন অক্ষত। পাশাপাশি, ‘সরকারবিরোধী ও বিভ্রান্তিকর’ বক্তব্য ছড়িয়েছিলেন এবং অশান্তিতে উস্কানি দিয়েছিলেন বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ। সেই কারণেই গত ৪ সেপ্টেম্বর গ্রেটার নয়ডার এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএনএস-এর ১৩০ নম্বর ধারায় তাঁকে শো-কজ নোটিস দেন। বিষয়টি সুুপ্রিম কোর্টের নজরে আনেন আইনজীবী বিশ্বজিৎ ভট্টাচার্য। তারপরেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ভর্ৎসনার সুরে গ্রেটার নয়ডার এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘আমরা অবাক হচ্ছি যে, একজন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট কীভাবে এমন নোটিস জারি করতে পারেন। অথচ আমাদের ১ সেপ্টেম্বরের নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য পড়ুয়াদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।’

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে