নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাবুন তো, দেশের অন্যতম সেরা বিজ্ঞানী, যাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ভারতরত্ন  তাঁকেই  কিনা দেওয়া হল এসআইআরের নোটিস! ভোটার তালিকায় নামের বানানে একটি অতিরিক্ত ‘F’-এর জন্য দিতে হল পরিচয় সংক্রান্ত ব্যাখ্যা।  কর্নাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় নামের বানান নিয়ে তৈরি হয়েছে বিভ্রাট। ভারতরত্ন বিজ্ঞানী অধ্যাপক সিএনআর রাওকে পাঠানো হয়েছে নোটিস, এমনকি তাঁকে শুনানিতেও হাজির হতে বলা হয়েছে।  

৯২ বছর বয়সি অধ্যাপক সিএনআর রাও দেশের অন্যতম খ্যাতনামা বিজ্ঞানী। বেঙ্গালুরুতে জন্ম তাঁর। কঠিন পদার্থ ও স্ট্রাকচারাল কেমিস্ট্রিতে তাঁর অবদান আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। তিনি দেশের সর্বোচ্চ  নাগরিক সম্মান ভারতরত্নও পেয়েছেন।  কিন্তু ভোটার তালিকা সংশোধনের সময় তাঁর নাম নিয়েই তৈরি হয়েছে বিভ্রাট। পুরনো ভোটার তালিকায় তাঁর নাম লেখা ছিল ‘Prof CNR Rao’। অথচ বর্তমান তালিকায় ‘Prof’ শব্দটির মধ্যে একটি অতিরিক্ত ‘f’ যোগ হয়ে নামটি হয়ে গিয়েছে ‘Proff CNR Rao’। এই  ভুলকেই ‘নিজের নামের অমিল’ হিসেবে উল্লেখ করে নোটিস দেওয়া হয়েছে তাঁকে।  অধ্যাপক রাওকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স-এর নিকটবর্তী মালেশ্বরমে শুনানির জন্য ডাকা হয়েছে।  

আরও পড়ুন: ‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

অধ্যাপক রাও শুধু ভারতরত্নেই সম্মানিত নন। তিনি পদ্মবিভূষণ, পদ্মশ্রী এবং কর্ণাটক রত্ন-সহ একাধিক সম্মান পেয়েছেন। দেশের বিজ্ঞাননীতি তৈরিতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইন্দিরা গান্ধির আমলে তিনি বৈজ্ঞানিক উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। পরবর্তীতে রাজীব গান্ধি, এইচ ডি দেবেগৌড়া, আই কে গুজরাল এবং মনমোহন সিং এই চার প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা পরিষদের নেতৃত্বও দিয়েছেন। 

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে