পাঁচ রাজ্যে গতবারের বিধানসভা ভোটের ফলাফল জানেন কী?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  অপেক্ষার অবসান। সোমবার সাংবাদিক সম্মেলনে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরাম বিধানসভার ভোট নির্ঘন্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ৭ নভেম্বর মিজোরাম, ৭ ও ১৭ নভেম্বর ছত্তিশগড়, ১৭ নভেম্বর মধ্যপ্রদেশ, ২৩ নভেম্বর রাজস্থান ও ৩০ নভেম্বর তেলেঙ্গানায় ভোট নেওয়ার কথা জানিওয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। পাঁচ রাজ্যেই ৩ ডিসেম্বর ভোটগণনা হবে।

পাঁচ বছর আগে ২০১৮ সালেও ছত্তিশগড়ে দুই দফায় এবং বাকি চার রাজ্যে এক দফায় ভোটগ্রহণ হয়েছিল। সেবার ছতয্তিশগড়ে ১৮টি আসনে নির্বাচন হয়েছিল ১২ নভেম্বর। আর ৭২টি আসনে নির্বাচন হয়েছিল ২০ নভেম্বর। মধ্যপ্রদেশ এবং মিজ়োরামে ২৮ নভেম্বর ভোট নেওয়া হয়েছিল। রাজস্থান ও  তেলেঙ্গানায় ভোটগ্রহণও হয়েছিল ৭ ডিসেম্বর। পাঁচ রাজ্যেই ভোটগণনা হয়েছিল ১১ ডিসেম্বর।

গতবার ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে কংগ্রেস ১১৪টি এবং বিজেপি ১০৯টি আসনে জয়ী হয়েছিল। বিএসপি ২টি এবং অন্যান্যরা ৫টি আসনে জয়ী হয়েছিলেন। ২০০ আসন বিশিষ্ট রাজস্থানে কংগ্রেস জয়ী হয়েছিল ১০০টি আসনে। বিজেপি জয়ী হয়েছিল ৭৩টি আসনে। বহুজন সমাজ পার্টি ৬টি এবং অন্যান্যরা ২১টি আসনে জয়ী হয়েছিলেন। ছত্তিশগড়ে বিধানসভার ৯০ টি আসনের মধ্যে ৬৮টিতে জিতে ১৫ বছর বাদে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। বিজেপি জিতেছিল ১৫টি আসনে। বিএসপি ২ এবং অন্যান্যরা ৫টি আসনে জয়ী হয়েছিলেন। ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানায় ৮৮টি আসনে জিতে ক্ষমতা দখল করেছিল কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (বর্তমানে ভারত রাষ্ট্র সমিতি)। কংগ্রেস ১৯টি, বিজেপি ১টি, মিম ৭টি ও অন্যান্যরা চারটি আসনে জয়ী হয়েছিলেন। মিজোরামে ৪০টি আসনের মধ্যে ২৪টিতে জিতে ক্ষমতা দখল করেছিল মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট। কংগ্রেস জিতেছিল মাত্র ৫  আসনে, জেডপিএম জিতেছিল আটটি আসনে, নির্দল জয়ী হয়েছিল একটি আসনে।

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ