নাসিকের দোকান থেকে উদ্ধার মানুষের খুলি, চোখ, কান! ব্যাপক চাঞ্চল্য

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের নাকা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নাসিকের একটি বন্ধ দোকান থেকে রবিবার মধ্যরাতে উদ্ধার হল মানুষের মাথার খুলি, চোখ কানের মতো একাধিক অঙ্গ প্রত্যঙ্গ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের নাসিকে। জানা যাচ্ছে, রবিবার রাতে নাসিকের ওই বেসমেন্টের দোকানটিতে অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশ। বিগত কয়েকদিন ধরে ওই বন্ধ দোকানের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দোকানের সাটার ভেঙে তার ভিতর থেকে এই সমস্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের নাকা এলাকায়। ওই এলাকার একটি বহুতলের বেসমেন্টের দোকান থেকে এই সমস্ত অঙ্গ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই দোকানের ভিতরে প্রচুর জিনিস জমা করা ছিল। সেই জিনিসের স্তূপের মধ্যেই দুটো প্লাস্টিকের পাত্র খুঁজে পায় পুলিশ। ওই প্লাস্টিকের পাত্রের মধ্যে থেকেই এই সমস্ত খুলি, চোখ, কান উদ্ধার হয়েছে। 

ওই দোকানে তল্লাশি চালানো এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘দোকানটির ভিতরে প্রচুর জিনিস মজুত ছিল। তার মধ্যেই দুটি প্লাস্টিকের পাত্র খুললে আমরা মানুষের কান, মস্তিষ্ক, চোখ এবং মুখের কিছু অংশ খুঁজে পাই। ফরেনসিক দল আরও তদন্তের জন্য মানবদেহগুলোকে হেফাজতে নিয়েছে। দোকানের মালিকের দুই ছেলে ডাক্তার। তাই এটা সম্ভব যে এই অংশগুলি চিকিৎসার উদ্দেশ্যে সংরক্ষিত ছিল। তবে সব দিক দিয়ে তদন্ত চলছে। এখনও পর্যন্ত দোকানদার কিংবা তাঁর ছেলেদের বিরুদ্ধে লিখিত কোনও মামলা হয়নি।’  

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী