নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান। ব্রিটেনের অন্যতম পরিচিত স্থাপত্য ‘দ্য শার্ড’-এর সামনে বিজয়কে এক ঝলক দেখার আশায় জড়ো হয়েছিলেন শত শত অনুরাগী। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অনুষ্ঠান বাতিলের ঘোষণা শুনে হতাশ হয়ে পড়েন তাঁরা।

বিজয়ের ইউরোপ সফরের খবর পেয়ে বহু অনুরাগী আগে থেকেই শার্ডের বাইরে অপেক্ষা করছিলেন। তাঁদের মধ্যে অনেকেই কয়েক ঘণ্টা ধরে সেখানে ছিলেন। কেউ কেউ আবার দূর-দূরান্ত থেকে এসেছিলেন বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত নিরাপত্তা নিয়ে পুলিশের উদ্বেগের কারণেই কর্মসূচী বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।লাউডস্পিকারে উপস্থিত ভিড়কে বিষয়টি জানান বিজয়ের দলের এক সদস্য। তিনি বলেন, প্রয়োজনীয় অনুমতি পাওয়া সম্ভব হয়নি। নিরাপত্তাজনিত কারণে অনুমতি না মেলায় অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে। ঘোষণার পর স্বাভাবিক ভাবেই হতাশা দেখা যায় অনুরাগীদের মধ্যে। এক অনুরাগী সংবাদ সংস্থাকে জানান, নিরাপত্তার কারণে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্তটি যুক্তিসঙ্গত হলেও এত মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলেন…। 

আরও পড়ুনঃ রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

এখন ব্রিটেনে তামিলনাড়ু সরকারের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজয়। রাজ্যে বিদেশি বিনিয়োগ টানাই এই সফরের অন্যতম উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, সফরে একাধিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ১২,৩০০ কোটি টাকা। এর ফলে ৯,৪০০-রও বেশি উচ্চমূল্যের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

‘ভারতের উপরই ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়াতে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি?

রশিদ খানদের আমন্ত্রণে ডিনারে গিয়ে ঈশানের মুখে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, ভাইরাল ভিডিও

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

DI অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ