প্রেমের সম্পর্কে বাধা স্বামী, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্ত্রী!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বামী-স্ত্রীর সম্পর্কের আড়ালে গড়ে উঠেছিল অন্য এক ঘনিষ্ঠতা। তদন্তকারীদের দাবি, সেই সম্পর্কই শেষ পর্যন্ত পৌঁছে দেয় খুনের ছকে। প্রথমে স্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে নতুন তথ্য। শেষ পর্যন্ত মৃতের স্ত্রী-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কয়েক দিন আগে অস্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যু হয় রাজদেব ভারতীর। ঘটনার পর সেটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল বলে পুলিশের দাবি। কিন্তু ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তথ্য, প্রযুক্তিগত প্রমাণ এবং ধারাবাহিক তদন্তে একের পর এক সূত্র হাতে আসে তদন্তকারীদের। সেই সূত্র ধরেই উন্মোচিত হয় গোটা ঘটনার নেপথ্য। গয়ার ইমামগঞ্জ থানা এলাকার এই ঘটনাটি ঘটেছে। গয়ার গ্রামীণ পুলিশ সুপার দিব্যাঞ্জলি জানান, তদন্তে উঠে এসেছে রাজদেবের স্ত্রীর সঙ্গে রাজা আলম নামে এক ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য। পুলিশের দাবি, সেই সম্পর্কের পথে বাধা হয়ে উঠেছিলেন রাজদেব। অভিযোগ, এর পরই তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়।

আরও পড়ুনঃ মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

তদন্তকারীদের দাবি, রাজা আলম কয়েক জনের সহযোগিতায় রাজদেবকে শ্বাসরোধ করে খুন করেন। ঘটনার পর যাতে মৃত্যুকে স্বাভাবিক বলে মনে হয়, সেই চেষ্টাও করা হয়েছিল। কিন্তু তদন্তে মিলেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ। সেই সূত্রেই রাজা আলম, রোহিত কুমার, মহম্মদ মুন্না এবং মৃতের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।তদন্তে আরও একটি দিকও সামনে এসেছে। পুলিশের দাবি, মৃতের স্ত্রীর বিরুদ্ধে বেআইনি মদের কারবারে জড়িত থাকার একটি পুরনো মামলা রয়েছে। তবে সেই মামলার সঙ্গে এই খুনের কোনও যোগ আছে কি না, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই ষড়যন্ত্রে আরও কেউ জড়িত কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা