হচ্ছেটা কী? স্ত্রীর লিঙ্গ পরীক্ষার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি হাইকোর্টে(Delhi High Court) এক অদ্ভুত মামলা নিয়ে হাজির এক ব্যক্তি। নিজের স্ত্রীর লিঙ্গ পরীক্ষা(Gender Test) করাতে চান তিনি। হঠাৎ কেন এমন উদ্ভট চিন্তার উদয় হল ওই ব্যক্তির মাথায়? এর নেপথ্যে রয়েছে এক গুরুতর কারণ। মামলায় ওই ব্যক্তি দাবি করেছেন তাঁর স্ত্রী কোনও মহিলা নন। তিনি একজন ট্রান্সজেন্ডার(Transgender)। ফলে কোনওদিনই ওই ব্যক্তি বাবা হতে পারবেন না। সেই দুঃখ নিয়েই স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন তিনি(Fraud Case)।

আরও পড়ুনঃ শুধু রোনাল্ডোকে দেখতে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি ভক্তের

তাঁর দাবি, বিয়ের সময় তিনি কিছুই জানতে পারেননি। কিন্তু পরবর্তীকালে তাঁর কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। অন্যদিকে স্ত্রী লিঙ্গ পরীক্ষায় রাজি নন। তিনি পালটা স্বামীর বিরুদ্ধে পণ নেওয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন। ওই ব্যক্তি তাঁর স্ত্রীর লিঙ্গ পরীক্ষার জন্য একটি কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করার অনুরোধ জানিয়ে পিটিশন দায়ের করেন। স্বামীর দাবি, এই ঘটনার জেরে তাঁর মানসিক শান্তি বিঘ্নিত হয়েছে। তিনি প্রতারণার শিকার। এই বিয়ে সম্পূর্ণ বেআইনি ও অবৈধ।

আরও পড়ুনঃ প্রেমের বিরহ পুরোপুরি অতীত, কাজের তাগিদে শহর ছাড়লেন অভিনেত্রী স্বস্তিকা

স্বামীর দায়ের করা মামলায় স্পষ্ট উল্লেখ রয়েছে, লিঙ্গ স্বাধীনতা যার যার ব্যক্তিগত ব্যাপার। লিঙ্গ পরিচয় লুকিয়ে বিয়ে কখনও আইনসিদ্ধ হতে পারে না। দাম্পত্য জীবনে এর প্রভাব পড়তে বাধ্য। মহিলা সুরক্ষার আইনের অধীনে তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করার কোনও সুযোগ নেই কারণ এই আইন গুলিতে তিনি নারী হিসেবে যোগ্যতা অর্জন করেননি। ফলে এ এক বিরাট সমস্যা। এক একটি দিন কাটানো খুব মুশকিল হচ্ছে, দাবি স্বামীর। মামলার পিটিশনে স্ত্রীর লিঙ্গ পরীক্ষার জন্য যাবতীয় খরচ করতে রাজি তাঁর স্বামী, একথা স্পষ্ট উল্লেখ করেছেন তিনি। কিন্তু আদালত তাঁর এই আবেদন খারিজ করেছে। আগামী দিনে আদালতের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়েও ধোঁয়াশায় রয়েছেন ওই ব্যক্তি।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের