চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি:  হায়দ্রাবাদে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে চলা এক বিশেষ অভিযানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভিডিওতে দেখা যায়, ব্রেথ অ্যানালাইজার পরীক্ষার সময় এক গাড়িচালককে চড় মারছেন এক ট্রাফিক পুলিশকর্মী। ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হায়দ্রাবাদের ট্রাফিক পুলিশ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক ব্যক্তির ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা করার চেষ্টা করছে। ওই ব্যক্তিকে বারবার যন্ত্রটিতে ফুঁ দিতে বলা হলেও তিনি সঠিকভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারছিলেন না। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বেশ অস্থির ও ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ট্রাফিক পুলিশকর্মীরা তাঁকে পরীক্ষার প্রক্রিয়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেও তিনি বারবার ব্যর্থ হন। কয়েকবার চেষ্টা করেও যখন সঠিক নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি, তখন এক ট্রাফিক কনস্টেবল ধৈর্য হারিয়ে তাঁকে চড় মারেন। ঘটনার পরই অন্য পুলিশকর্মীরা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ধূসর রঙের শার্ট ও ক্যাপ পরা ওই ব্যক্তি চড় খাওয়ার পরও বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখাননি এবং ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, নিয়মিত আইন প্রয়োগের সময় কোনো পুলিশকর্মীর একজন নাগরিককে শারীরিকভাবে আঘাত করার অধিকার আছে কি না। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “পুলিশকর্মীর কোনো অধিকার নেই কাউকে চড় মারার। প্রমাণ সংগ্রহের অন্য উপায় অবলম্বন করা উচিত ছিল। সংশ্লিষ্ট কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

 

অন্যদিকে, অনেকেই পুলিশকর্মীর আচরণের পক্ষে প্রশ্ন করেছেন। তাঁদের মতে,মদ্যপান অবস্থায় গাড়ি চালানো বহু মানুষের প্রাণের ঝুঁকি তৈরি করে। তাই এমন পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নেওয়া অস্বাভাবিক নয়। আবার একজন মন্তব্য করেন, “যদি চালক সহযোগিতা না করেন এবং পরীক্ষা এড়ানোর চেষ্টা করেন, তাহলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। মদ্যপ চালকরা শুধু নিজের নয়, অন্যের জীবনও বিপন্ন করেন।” ভিডিওটি ঘিরে বিতর্ক বাড়লেও, এই ঘটনায় এখনও পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে ঘটনাটি আবারও পুলিশি আচরণ এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোরতার সীমা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।  

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির