নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি হায়দরাবাদে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। মায়ের রাতের কাজে যাওয়া নিয়ে আপত্তি ছিল তাঁর লিভ-ইন পার্টনারের। আর সেই রাগের বহিঃপ্রকাশ ঘটল একরত্তি শিশুর উপর। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় পাঁচ বছরের শিশুটির গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছেন মায়ের লিভ-ইন পার্টনার। যে বয়সে মায়ের আঁচল ধরে পৃথিবী চেনার কথা, যে বয়সে খেলনা আর ছোট ছোট আবদারে কাটার কথা দিন, সেই বয়সেই অকালে থেমে গেল তার জীবন। মানুষের রাগ আর হিংস্রতা কতটা ভয়াবহ হতে পারে, এই ঘটনা যেন তারই এক নির্মম দৃষ্টান্ত।

ঘটনাটি হায়দরাবাদের বোরাবান্দার শিলপি নগরের। শিশুটির নাম বিজয়।পুলিশ সূত্রে খবর, শিশুটির মা দুর্গা ক্যাটারিংয়ের কাজ করেন।  রাতে কাজে যাওয়ার আগে ছেলেকে অভিযুক্তের কাছে রেখে যান তিনি। পরেরদিন সকালে বাড়ি ফিরে ছেলেকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন দুর্গা। বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এর পর লিভ-ইন পার্টনারকে বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। তখনই সন্দেহ আরও ঘনীভূত হয়। প্রতিবেশীদের সাহায্যে পুলিশে খবর দেন শিশুটির মা।

আরও পড়ুনঃ রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোরাবান্দা থানার পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের খোঁজে বিশেষ দল গঠন করে তল্লাশি শুরু করেছে পুলিশ। কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

কালীপুজো মাতাতে বাজির বাজারে দেদার বিকোচ্ছে সিঙ্গম থেকে ‘বিরাটের’ পাওয়ার প্লে

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা