জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দিনে পর্যাপ্ত জল পান করার পরামর্শ দেন চিকিৎসকেরা। সুস্থ থাকতে জলপানের গুরুত্বও বারবার মনে করিয়ে দেওয়া হয়। অথচ বিশ্বের অন্যতম ধনী বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের পানীয়ের অভ্যাস শুনলে চোখ কপালে উঠতে পারে! দাবি, গত ৪৮ বছর ধরে নাকি জলই পান করেন না তিনি। তেষ্টা মেটাতে তাঁর ভরসা কেবল কোকা-কোলা! ৯৬ বছর বয়সেও কাজ করে চলেছেন এই ধনকুবের। তাঁর এমন জীবনযাপন ঘিরেই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

সম্প্রতি আর এক ধনকুবের বিল অ্যাকম্যানের মুখে উঠে এসেছে বাফেটের এই অভ্যাসের কথা। বিল জানিয়েছেন, একবার ওয়ারেন বাফেটের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন তিনি। সেখানে সাধারণ জল থেকে শুরু করে স্পার্কলিং ওয়াটার সব রকম পানীয়ের ব্যবস্থাই ছিল। কিন্তু বাফেট কোনওটিতেই আগ্রহ দেখাননি। কেন জল পান করছেন না, জানতে চাইলে তিনি জানান, ৪৮ বছর ধরে জল পান করেন না। তাঁর পছন্দ চেরি কোক। বিলের দাবি, এর পর থেকে বাফেট যখনই তাঁর বাড়িতে যেতেন, আগে থেকেই চেরি কোকের ব্যবস্থা করে রাখতেন তিনি। অবশ্য এই অভ্যাসের কথা আগেও বিভিন্ন সময়ে সামনে এসেছে। ব্রিটিশ লেখক গ্লেন আর্নল্ড তাঁর The Deals of Warren Buffett Volume 2: The Making of a Billionaire বইয়ে লিখেছেন, দিনে পাঁচ ক্যান কোক পান করেন বাফেট।

আরও পড়ুন: মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

তবে তাঁর পানীয়ের পছন্দ একসময় ছিল আলাদা। বহু বছর পেপসি পান করতেন তিনি। ১৯৮৬ সালে বার্কশায়ার হ্যাথওয়ের বার্ষিক সভায় বাফেট জানান, দীর্ঘদিন পেপসির প্রতি তাঁর বিশেষ দুর্বলতা ছিল। পরে চেরি কোকের প্রতি আগ্রহ তৈরি হয়। ২০১৫ সালে Fortune পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মজা করে বলেছিলেন, তাঁর শরীরের এক-চতুর্থাংশই নাকি কোকা-কোলা। দৈনিক ২৭০০ ক্যালরির মধ্যে প্রায় এক-চতুর্থাংশ আসে এই পানীয় থেকে। শুধু কোল্ড ড্রিঙ্ক নয়, জাঙ্ক ফুডও বেশ পছন্দ করেন বাফেট। সকালের খাবারে ম্যাকডোনাল্ডস, ডেয়ারি কুইনের আইসক্রিম এবং উটজ চিপস তাঁর পছন্দের তালিকায় রয়েছে। বিনিয়োগের দুনিয়ায় অসামান্য সাফল্যের পাশাপাশি তাঁর জীবনযাপনও বরাবরই আলোচনায়। ২০১০ সালে ‘দ্য গিভিং প্লেজ’ উদ্যোগের মাধ্যমে নিজের সম্পত্তির ৯৯ শতাংশ সমাজসেবায় দান করার অঙ্গীকার করেছিলেন তিনি। ৮১ বছর বয়সে প্রস্টেট ক্যানসার ধরা পড়লেও চিকিৎসার পর ফের স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তবে তাঁর দীর্ঘদিনের পানীয়ের অভ্যাসকে স্বাস্থ্যকর বলে ধরে নেওয়ার কোনও কারণ নেই। চিকিৎসকদের পরামর্শ ছাড়া এই ধরনের অভ্যাস অনুসরণ করা উচিত নয়।

রাত জেগে ঠাকুর দেখা যাবে নিশ্চিন্তে, কালীপুজোয় কোন রুটে চলবে বিশেষ ট্রেন? জানুন সময়সূচি

কালীপুজো মাতাতে বাজির বাজারে দেদার বিকোচ্ছে সিঙ্গম থেকে ‘বিরাটের’ পাওয়ার প্লে

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা