ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ফের যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহেই সামনে এসেছে আরও এক চাঞ্চল্যকর খবর। ওমানের কাছে ১৪ জন নাবিক বহনকারী ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এক নাবিকের মৃত্যুর খবরও সামনে এসেছে।    

কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ১৪ জন ভারতীয় নাবিককে বহনকারী জাহাজটি ওমান উপকূলের কাছে যাওয়ার সময় একটি উড়ন্ত বস্তু আঘাত হানে। তাতেই আক্রান্ত হয় এমএসভি আল জুসুফি নামের জাহাজটি।  ১৩ জন নাবিক নিরাপদে বেরিয়ে আসেন এবং ওমানি কোস্ট গার্ড তাঁদের উদ্ধার করে। তবে, গুজরাটের বাসিন্দা গান্ধার নাহিম আজিজ নামের এক নাবিকের মৃত্যু হয়। এক্স হ্যান্ডেলের পোস্টে সোনোয়াল জানিয়েছেন তিনি এই ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’ এবং মৃত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।’

আরও পড়ুন: জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

উল্লেখ্য, আমেরিকা-ইরানের যুদ্ধ এবং সৌদি আরবে হুথি হামলা সত্ত্বেও ভারতীয় পতাকাবাহী জাহাজের ওপর হামলা তুলনামূলকভাবে বিরল। তবে  গত সপ্তাহে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে  ইরানের উপর আমেরিকার আক্রমণের পর থেকে অন্তত ২২ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন ছিলেন নাবিক। 

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক