মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের কাছেই ভয়াবহ দুর্ঘটনা। নেপালে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খেল দুটি হেলিকপ্টার। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের। আহত হয়েছেন আরও এক ব্যক্তি।  

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কাঠমান্ডু থেকে ২৫০ কিলোমিটার দূরে নেপালের সোলুখুম্বু এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল প্রায় ৮টা ১১ মিনিট নাগাদ সোলুখুম্বুর একটি হেলিপ্যাডে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার দুটি হল ফিশটেল এয়ার এবং এয়ার ডাইনেস্টি। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। তাতেই ঘটে বিপত্তি। সোলুখুম্বু জেলা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি জানিয়েছেন, ‘ঘটনাস্থলেই একজন বিদেশি মারা গিয়েছেন এবং আহত আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ 

আরও পড়ুন: রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

উল্লেখ্য, নেপালে পর্যটক, পর্বতারোহী ও রসদ পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধারকাজ চালানোর জন্য ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে দেশটির দুর্গম ভূখণ্ড এবং দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে বিমান চলাচল ঝুঁকিপূর্ণ। বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি নেপালে অবস্থিত এবং সেখানে প্রতি বছর হাজার হাজার বিদেশী পর্বতারোহী ও ট্রেকার যান। উল্লেখ্য, দু’দিন আগেই উত্তরাখণ্ডের বদ্রীনাথ থেকে  ওড়ার কিছুক্ষণ পরেই একটি হেলিকপ্টার ভেঙে পড়েছিল। সেই দুর্ঘটনায় পাইলট ও পাঁচজন যাত্রী নিহত হন। ঠিক তার পরেই নেপালে ঘটল এই ঘটনা।     

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা