২০২৫ সালে ভারতে বৈদ্যুতিন গাড়ি নামাচ্ছে কিয়া, হুন্ডাই

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৫ সালের মধ্যে ভারতে ইলেকট্রিক গাড়ি তৈরি করবে জাপানি কোম্পানি হুন্ডাই মোটর গ্রুপ। ভারতীয় সংস্থা কিয়া ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই গাড়ি তৈরি করা হবে। ২০৩০ সালের মধ্যে ভারতে ইলেকট্রিক গাড়ির চাহিদা ক্রমশ বাড়বে। সেই কথা মাথায় রেখেই এবার অত্যাধুনিক এই গাড়ির উৎপাদন ভারতেই করার উদ্যোগ নিল জাপানি এই সংস্থা।

জানা যাচ্ছে, হুন্ডাই কোম্পানি ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে পুনেতে ইলেকট্রিক গাড়ি তৈরির কাজ শুরু করবে। সম্প্রতি সংস্থার একটি প্রতিনিধি দল ভারতে এসে সবকিছু সরজমিনে খতিয়ে দেখে যায়। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুনের এই কারখানা থেকে বছরে ২ লাখের বেশি ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। হুন্ডাই মোটর কোম্পানির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, হুণ্ডাইয়ের চেন্নাইয়ের কারখানায় ৮ লক্ষ ২৪ হাজার গাড়ি তৈরির সামর্থ রয়েছে। পুনের কারখানাটি যদি চালু হয়ে যায়, তাহলে বছরে মোট উৎপাদনের পরিমাণ ১০ লক্ষ ছাড়িয়ে যাবে। চলতি বছরের প্রথমার্ধে কিয়া ইন্ডিয়ার গাড়ির উৎপাদনের পরিমাণ ৪ লক্ষ ৩১ হাজারে গিয়ে পৌঁছোবে। এভাবে যদি উৎপাদন বাড়তে পারে, তাহলে হুণ্ডাই ও কিয়া যৌথভাবে বছরে ১ কোটি ৫০ লক্ষ গাড়ি উৎপাদন করতে পারবে। হুণ্ডাই গাড়ি সংস্থার তরফে জানানো হয়েছে, ২০৩০ সালের মধ্যে ইলেকট্রিক গাড়ির পাঁচটি মডেল বাজারে আনার পরিকল্পনা রয়েছে সংস্থার। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সারা দেশে ৪৮৫ চার্জিং স্টেশন তৈরিরও পরিকল্পনা নেওয়া হয়েছে।

জাপানি সংস্থার হুণ্ডাইয়ের তরফে আগ্রহ প্রকাশ করে বলা হয়েছে, যেহেতু ভারতে বাণিজ্যের প্রসার দ্রুতগতিতে হচ্ছে, তাই ভারতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামীদিনে ভারতে বিশ্ব রফতানি হাব তৈরির পরিকল্পনাও রয়েছে সংস্থার।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?