হোটেল-রেস্টুরেন্ট সার্ভিস চার্জ: ফের সতর্ক করল সেন্ট্রাল কনজিউমার প্রোটেকসন অথরিটি

সার্ভিস চার্জ দিতে জোর করা যাবে না

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খাদ্যরসিকদের কথা চিন্তা করে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (Central Consumer Protection authority) হোটেল-রেস্টুরেন্টের বিলে সার্ভিস চার্জ (Service charges) আরোপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সুতরাং, আগামীদিনে আপনি কোনও রেস্টুরেন্টে খাওয়ার পর বিলে যদি সার্ভিস চার্জ (Service charges) কথাটার উল্লেখ থাকে এবং তার জন্য আপনাকে বাড়তি টাকা দিতে হয়, তাহলে এই নম্বরে ফোন (phone) করে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন। ফোন নম্বরটি হল ১৯১৫। তা ছাড়া ন্যাশনাল কনজিউমার (National Consumer Helpline) হেল্পলাইনে মোবাইল অ্যাপেও সংশ্লিষ্ট হোটেল (hotel) বা রেস্টুরেন্টের (restaurant) বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। পাশাপাশি অভিযোগ জানাতে পারেন নীচের ওয়েবসাইটে (website) লগ ইন করে। ওয়েবসাইটের ঠিকানা http://www.edaakhil.nic.in.

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সার্ভিস চার্জ (Service charges)তুলে দেওয়ার পরেও নানা প্রান্ত থেকে অভিযোগ উঠছে হোটেল বা রেস্টুরেন্টে খাওয়ার পর বিলে সার্ভিস চার্জ ধার্য করা হচ্ছে। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকসন অথরিটির (Central Consumer Protection authority) কানে গিয়েছে সেই খবর। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, কোনওভাবেই সার্ভিস চার্জ ধার্য করা যাবে না বা চাপ দেওয়া যাবে না। সার্ভিস চার্জ দেওয়া বা না দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে ক্রেতার সিদ্ধান্ত। বিলে লিখে দিতে হবে, সার্ভিস চার্জ (Service charges) দেওয়ার বিষয়টি পুরোপুরি ক্রেতার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তারা চাইলে দিতে পারেন (voluntary) আবার নাও পারেন। কোনওভাবেই সার্ভিস চার্জ দেওয়ার জন্য চাপ দেওয়া যাবে না।

বলা হয়েছে, বিলে সার্ভিস চার্জ (Service charges) কথাটা লেখা থাকলে সংশ্লিষ্ট ক্রেতা হোটেল (hotel) বা রেস্টুরেন্ট(restaurant)  কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই শব্দ বাদ দেওয়ার কথা জানাতে পারে। হোটেল (hotel) বা রেস্টুরেন্ট (restaurant)  কর্তৃপক্ষ অনুরোধ (দাবি বলাই বাঞ্ছনীয়) মানতে অস্বীকার করলে গ্রাহক উপরে উল্লিখত নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন অথবা ওয়েব সাইটে (Web site)  লগ ইন করে তিনি তাঁর অভিযোগ নথিভুক্ত করতে পারে।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ