‘ভুল কিছু বলিনি’, কন্নড় ভাষা নিয়ে নিজের মন্তব্যে অনড় কমল হাসান

এদিকে অভিনেতা একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, "যদি আমি ভুল করি, আমি ক্ষমা চাইব। যদি না করি, আমি কোনও ক্ষমা চাইব না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে, যা একবার মুখ থেকে বেরিয়ে যায়, তা কখনই ফেরৎ নেওয়া যায় না। তেমনই ‘তামিল থেকে জন্ম কন্নড় ভাষার’-মন্তব্য করে বিপাকে পড়ে গিয়ে ছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। হয়তো মন্তব্যটি তামিল ভাষার প্রতি তাঁর আবেগকে বুঝিয়েছিল। কিন্তু অন্যকে ছোট করে নিজের ভালোবাসাকে জাহির করা উচিত নয়। যেটা করেছেন ৭০ বছর বয়সী দক্ষিণী সুপারস্টার কমল হাসান। যিনি সম্প্রতি তাঁর আসন্ন ছবি ‘থাগ লাইফ’-এর অডিও লঞ্চে গিয়ে বন্ধু শিবরাজ কুমারকে উদ্দেশ্য করে বলেছিলেন যে, ‘তামিল থেকে কন্নড়ের উৎপত্তি হয়েছে।’ এই মন্তব্য ভাইরাল হওয়ার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কন্নড় সংগঠনগুলি। অভিনেতা র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন, FIR দায়ের করেন। রক্ষণশীল কন্নড় সংগঠনের সভাপতি জানান যে, কন্নড় ভাষার ইতিহাস আছে অনেক। তাই তামিল ভাষা থেকে কন্নড় ভাষার জন্ম, এটা বলাটা অপমানজনক। অভিনেতা কন্নড়বাসীদের অপমান করেছেন। তাঁকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।

যদিও এই বিষয়ে বরাবরই বুক উঁচিয়ে কমল হাসান বলেছেন, তিনি কোনও অপরাধ করেননি। তিনি তামিল এবং কন্নড় দুটি ভাষাকেই ভালবাসেন। তাঁর বিপদে কন্নড় বাসীরা ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই তিনি কখনই কন্নড় ভাষাকে অপমান করতে পারেন না। আর ভাষা নিয়ে কোনও বিরূপ কথা বলা তাঁর মতো কোনও রাজনৈতি ক ব্যক্তিত্বদের সাজে না। তবুও অভিনেতা ক্ষমা চাইতে নারাজ। অথচ তাঁর বলা মন্তব্যটি শুধুমাত্র কন্নড়পন্থী গোষ্ঠীর কাছেই নয়, রাজনৈতিক নেতা থেকে চলচ্চিত্র ব্যক্তিত্ব, কারো কাছেই গ্রহণযোগ্য হয়নি। এদিকে কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স (KFCC) ঘোষণা করেছিল যে, কমল হাসান যদি শুক্রবার অর্থাৎ আজকের মধ্যে ক্ষমা না চান, তাহলে তারা কর্ণাটকে তার আসন্ন ছবি ‘থাগ লাইফ’-এর মুক্তির অনুমতি দেবে না। এদিকে অভিনেতা একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, “যদি আমি ভুল করি, আমি ক্ষমা চাইব। যদি না করি, আমি কোনও ক্ষমা চাইব না। এটা আমার জীবনধারা, দয়া করে এর সঙ্গে মিল দেখিয়ে কোনও হস্তক্ষেপ করবেন না। ভারত একটি গণতান্ত্রিক দেশ, এবং আমি আইন ও ন্যায়বিচারে বিশ্বাস করি।” এরপরে হাসান তাঁর ছবি মুক্তি না দেওয়ার হুমকির বিষয়ে বলেন, “আমাকে আগেও হুমকি দেওয়া হয়েছিল।”

প্রসঙ্গত, সম্প্রতি চেন্নাইয়ে থাগ লাইফের অডিও লঞ্চ অনুষ্ঠানে কমল হাসান বলেছেন, “আমার জীবন এবং আমার পরিবার তামিল। অভিনেতা শিবরাজকুমার অন্য রাজ্যে থাকেন। আমার পরিবার তাঁকে এখানে থাকতে বলেছেন বলেই তিনি এখানে আছেন। সেই কারণেই যখন আমি আমার বক্তৃতা শুরু করি, তখন আমি বলেছিলাম ‘আমার জীবন এবং আমার পরিবার তামিল’। আপনার ভাষা (কন্নড়) তামিল থেকে জন্মগ্রহণ করেছে। তাই আপনিও সেই লাইনের অন্তর্ভুক্ত।” এরপর থেকেই বিতর্ক চরমে ওঠে।অন্যদিকে মণি রত্নম পরিচালিত, থাগ লাইফ, যা একটি তামিল ছবি, ৫ জুন, ২০২৫ তারিখে মুক্তি পাবে। এটি হিন্দি, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায় ডাবিং করে মুক্তি পাবে। তবে এত বিতর্কের পরেও ছবিটি কর্ণাটকে স্পষ্টভাবে মুক্তি পাবে কিনা তা সন্দেহ আছে! এদিকে হাসান ছাড়াও, থাগ লাইফে আরও অভিনয় করছেন সিলামবরাসন, তৃষা কৃষ্ণান, অভিরামি, ঐশ্বরিয়া লক্ষ্মী, অশোক সেলভান, জোজু জর্জ, নাসার, আলী ফজল, পঙ্কজ ত্রিপাঠি, রোহিত সরফ এবং বাবুরাজ।

 

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর