অশ্লীল ভোজপুরি গান বাজালেই অ্যাকশন,হুঁশিয়ারি নীতীশের পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিহারে অশ্লীল ভোজপুরি গানের বিরুদ্ধে জারি হল কঠোরতা। অশ্লীল ভোজপুরি গান বাজালেই কঠোর আইনি ব্যবস্থা নেবে পুলিশ।সম্প্রতি একের পর ভোজপুরি গানের বিরুদ্ধে উঠছে অশ্লীলতা প্রদর্শনের অভিযোগ। আর তাতেই পদক্ষেপ নিল বিহার পুলিশ।পুলিশ জানিয়েছে,অশ্লীল গানগুলি সমস্ত জাতির মহিলাদের অসম্মান করছে।শুধু তাই নয় শিশুদের উপর এই অশ্লীল গানের মারাত্মক প্রভাব পড়ছে।তাই যে বা যারা অশ্লীল গান বাজাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই নিয়ে বিহার পুলিশ সদর দফতরের তরফে সমস্ত জেলার পুলিশ সুপারদের কাছে ইতিমধ্যেই একটি নির্দেশনা জারি করেছে। তাতে স্পষ্টভাবে বলা হয়েছে অশ্লীল গান বন্ধ করার জন্য।যারাই এটি বাজাচ্ছে  তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি বিহারের রাজ্য পুলিশ সদর দফতর একটি বিশেষ সার্কুলার জারি করে সমস্ত আইজি, ডিআইজি এবং রেলওয়ে পুলিশকে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের অনুষ্ঠান, বাস, ট্রাক এবং অটোরিকশায় অশ্লীল এবং দ্বিমুখী ভোজপুরি গান বাজিয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছে। সেইসমস্ত অপরাধীদের পাকড়াও করার জন্য রাজ্যজুড়ে একটি বিশেষ অভিযান শুরু করা হবে। এই অভিযানের আওতায় বিশেষ পুলিশ টিম ছদ্মবেশে গিয়েও অপরাধীদের পাকড়াও করবে বলে জানা গিয়েছে। কেননা এই গান দেখার ফলে সমাজে খারাপ প্রভাব পড়ছে। আরও অপরাধের প্রবণতা বাড়ছে বলে মনে করছে বিহার পুলিশ।

উল্লেখ্য, গত বছরেই বিহারের সরকারি স্কুলে ভোজপুরী গান চালিয়ে মহিলাদের অশ্লীল নাচ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। আগামী প্রজন্মে শিক্ষার আলো দেখানো যে স্থানের, সেখানেই মদ্যপ যুবক ও মহিলাদের অশ্লীল নাচ নিয়েও প্রশ্ন উঠেছিল।ঘটনাটি ঘটেছিল বিহারের জলাই থানার নয়াতলায় এক প্রাথমিক বিদ্যালয়ে। বরযাত্রীদের একটি দল একটি নাচের আয়োজন করেছিল। তাদের বেশিরভাগই মদ্যপ অবস্থায় ছিল।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6