পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করে ChatGPT-এর সাহায্যে উত্তর খোঁজার অভিযোগ উঠেছিল এক ছাত্রের বিরুদ্ধে। তার কয়েক ঘণ্টার মধ্যেই হস্টেলের ঘর থেকে উদ্ধার হল IIT বম্বের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের দেহ।  এই ঘটনায় উত্তপ্ত  হয়ে ওঠে মুম্বইয়ের পাওয়াই ক্যাম্পাস। 

পুলিশ ও আইআইটি বম্বে সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম সাহিল ওয়াকোড়ে। এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, পরীক্ষার সময় তাঁর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। তিনি পরীক্ষার প্রশ্নপত্র ChatGPT-তে তুলে উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। আইআইটি বম্বে জানিয়েছে, এই ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বিভাগের শিক্ষক এবং বিভাগীয় প্রধান তাঁর সঙ্গে কথা বলেন, তাঁকে পরামর্শ দেন এবং জানান,এই ঘটনার জন্য তাঁর শিক্ষাজীবনে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। এর পরেই সাহিল হস্টেলের ঘরে ফিরে যান। পরে সেখানেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুনঃ রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসে বিক্ষোভশুরু করেন পড়ুয়ারা। চারশোরও বেশি পড়ুয়া প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে স্বচ্ছতা ও জবাবদিহির দাবি জানান। পড়ুয়াদের একাংশের অভিযোগ, সাহিলকে এক বছরের জন্য বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছিল। তবে এই দাবি স্বাধীন ভাবে যাচাই করা যায়নি। পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং মৃত পড়ুয়ার সহপাঠী, বন্ধু ও শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। চলতি মিড-সেমেস্টার পরীক্ষাও পরে স্থগিত করা হয়েছে বলে পড়ুয়াদের তরফে জানানো হয়েছে।

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে