রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সামান্য  বচসার জেরে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি দিল্লির তিগরি এলাকার ঘটনা। নিহত মহিলার নাম পুনম (৩১)। অভিযুক্ত স্বামী কমলেশকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে বাড়িতে রান্না করা নিয়ে পুনম এবং কমলেশের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সবজি কী ভাবে রান্না করা হবে, তা নিয়েই প্রথমে বচসা। পরে সেই বচসা চরমে উঠলে কমলেশ আগ্নেয়াস্ত্র দিয়ে পুনমকে গুলি করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলি চলার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দম্পতির বাড়ির সামনে জড়ো হন। দরজায় কড়া নাড়লেও প্রথমে কমলেশ দরজা খুলতে চাননি বলে অভিযোগ। বাড়ির ভিতর থেকে দম্পতির তিন সন্তানের কান্নার আওয়াজও শুনতে পান স্থানীয়েরা। এর পরেই প্রতিবেশীরা দরজা খোলার জন্য জোর দিতে থাকেন।

আরও পড়ুনঃ ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

পুলিশের দাবি, কিছু ক্ষণ পরে কমলেশ বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। প্রতিবেশীদের তিনি জানান, পুনম নিজেই নিজেকে গুলি করেছেন। কিন্তু তাঁর কথায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা কমলেশকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কমলেশকে হেফাজতে নেওয়া হয়। পুনমের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করা হয়েছিল এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩