আইআইটি মাদ্রাজের হস্টেল থেকে ছাত্রের দেহ উদ্ধার, চলতি বছরে ৫ পড়ুয়া আত্মঘাতী

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই পড়ুয়া আত্মহত্যা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইআইটি মাদ্রাজের (IIT Madras) এক ছাত্রের দেহ উদ্ধার হল হস্টেলের ঘর থেকে। শনিবার ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই পড়ুয়া আত্মহত্যা করেছে। চলতি বছরে এই নিয়ে ৫ জন পড়ুয়া আত্মঘাতী হল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম কেদার সুরেশ। মধ্যপ্রদেশের বাসিন্দা ওই পড়ুয়া। আইআইটি মাদ্রাজে ওই ছাত্র বিটেক কোর্সে পাঠরত ছিল। জানা গিয়েছে, শনিবার ওই ছাত্রের ঘর তালাবন্ধ থাকায় হস্টেল থেকে পুলিশকে বিষয়টি জানিয়ে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। হস্টেল রুমের ভিতরে ওই পড়ুয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মৃত পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তদন্তকারীরা।

উল্লেখ্য পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে আইআইটি মাদ্রাজের তরফে ইতিমধ্যে সচেতনতা প্রসারের কাজ শুরু হয়েছে। যে সমস্ত পড়ুয়া মানসিক অবসাদে রয়েছে তাদের কাউন্সেলিং করে বিশেষ যত্ন নেয়া হচ্ছে। ন্যাশনাল হেলথ মিশন, তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সহায়তায় গোটা কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড