উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ IIT পড়ুয়ার, মেলেনি সুইসাইড নোট! মৃত্যুর কারণ ঘিরে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আত্মঘাতী আইআইটির পড়ুয়া। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির  আইআইটিতে। শনিবার (২২ অগস্ট) সকালে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ছয় তোলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন  ৩১ বছর বয়সি এক M.Sc.  পদার্থবিদ্যার পড়ুয়ার। তিনি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ঘটনাটি ঘিরে আইআইটি চত্বরে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে  ছাত্রটি IIT দিল্লির ক্যাম্পাসে প্রবেশ করেন। কিছুক্ষণ পর লেকচার হল কমপ্লেক্সের একটি উঁচু তলা থেকে পড়ে গুরুতর আহত হন । খবর পেয়ে দ্রুত তাঁকে IIT দিল্লির ক্যাম্পাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ক্রাইম টিম এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির (FSL) দলও ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে তাঁর শরীরে পড়ে যাওয়ার কারণে তৈরি আঘাত ছাড়া অন্য কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। ছাত্র আত্মঘাতী হয়েছেন নাকি এর মধ্যেই অন্য রহস্য রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন: হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু

তদন্তের স্বার্থে ছাত্রটির মোবাইল ফোনও পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার আগে তাঁর গতিবিধি এবং কার কার সঙ্গে যোগাযোগ হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্র বিহারের বাসিন্দা ছিলেন। চিকিৎসাজনিত কারণে কিছুদিন ধরে তিনি IIT দিল্লি ক্যাম্পাসের বাইরে মায়ের সঙ্গে থাকছিলেন।  তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। কোনও নির্দিষ্ট কারণের কথা পুলিশ এখনও জানায়নি। IIT দিল্লির কাছ থেকেও ছাত্রটির কাউন্সেলিং সংক্রান্ত নথি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। স 

 

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির