তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে নয়া বিতর্ক, পশুর চর্বির পরে গুটখা-তামাক মেশানোর অভিযোগ

সম্প্রতি এই ঘটনা সামনে আসার পর তিরুপতির একজন ভক্ত দাবি করেছেন যে, তিরূপতির প্রসাদমে শুধু পশুর চর্বি নয়, গুটখার প্যাকেট এবং তামাকের চিহ্নও পাওয়া গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়া বিতর্ক, তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে পশুর চর্বির পরে গুটখা-তামাক মেশানোর অভিযোগ। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত মন্দির তিরূমালা তিরুপতি মন্দিরের প্রসাদে পশুর চর্বি বিতর্কে তোলপাড় গোটা দেশ। ২০ সেপ্টেম্বর একটি ল্যাব টেস্টের রিপোর্টে প্রথমবার সামনে আসে, তিরূপতির নৈবেদ্য লাড্ডুতে মেশানো হত দামী ঘিয়ের বদলে পাম তেল, পশুর চর্বি, পশুর তেল ইত্যাদি অধার্মিক বস্তু। যদিও বিষয়টি প্রথমবার সামনে আনেন, অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি জানান, YSRCP সুপ্রিমো তথা অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির শাসনামলে তিরুপতির লাড্ডু তৈরিতে ঘিয়ের পাশাপাশি মেশানো হতো পাম তেল, পশুর চর্বি। যা কিনা রীতিমতো অনৈতিক। তবে তিনি রাজ্যের শাসনভার গ্রহণের পর থেকে ভেজাল ছাড়াই লাড্ডু তৈরি হচ্ছে।

লাড্ডুতে পশুর চর্বি মেশানোর বিষয়টি হিন্দু ভাবাবেগে চরম আঘাত করেছে। কারণ তিরুপতি কে লাড্ডু নিবেদন পরেই তাঁর আশীর্বাদ হিসেবে প্রসাদ খায় ভক্তরা। আর এতদিন না জেনেই দেবতাকে পশুর চর্বি দেওয়া লাড্ডু নৈবেদ্য দিয়ে এসেছেন ভক্তরা। তাতেই তোলপাড় শুরু হয়েছে ভক্তমহলে। তবে শুধু পশুর চর্বি নয়, লাড্ডু বিতর্কে নয়া মোড়! পশুর চর্বির পাশাপাশি লাড্ডুতে গুটখা-তামাকও নাকি মেশানো হয় বলে অভিযোগ এক ভক্তের। সম্প্রতি এই ঘটনা সামনে আসার পর তিরুপতির একজন ভক্ত দাবি করেছেন যে, তিরূপতির প্রসাদমে শুধু পশুর চর্বি নয়, গুটখার প্যাকেট এবং তামাকের চিহ্নও পাওয়া গিয়েছে। একটি প্রতিবেদনে অনুযায়ী, খাম্মাম জেলার বাসিন্দা ডনথু পদ্মাবতী জানিয়েছেন, তিনি গত ১৯ সেপ্টেম্বর মন্দিরে যাওয়ার পরে লাড্ডুতে তামাকের বিষয়টি আবিষ্কার করেছেন। পদ্মাবতী নামক ওই ভক্ত বলেন, “আমি যখন লাড্ডু বিতরণ করতে যাচ্ছিলাম, আমি একটি ছোট কাগজে মোড়ানো তামাকের টুকরো খুঁজে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তিরুপতির প্রসাদ পবিত্র বলে মনে করা হয়, তাঁর প্রসাদে এই ধরনের দূষণ সত্যই হৃদয়বিদারক।”

ইতিমধ্যে, দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক তামিলনাড়ু-ভিত্তিক একটি সংস্থাকে মন্দির কর্তৃপক্ষ তিরুমালা তিরুপতি দেবস্থানমকে নিম্নমানের ঘি সরবরাহ করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। এমনকী পশুর চর্বি ব্যবহারের অভিযোগে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিরুপতি মন্দিরের শুদ্ধিকরণের জন্যে বিশেষ প্রায়শ্চিত্ত হোমযজ্ঞ করা হয়েছে। রবিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অভিযোগের তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দলের ঘোষণা করেছেন। তারাই এই ঘটনাটির তদন্ত করবে। এছাড়াও আরও পদক্ষেপে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) এআর ডায়েরি ফুড প্রাইভেট লিমিটেডকে জিজ্ঞাসা করেছে কেন খাদ্য সুরক্ষা এবং মান (খাদ্য পণ্যের মান এবং খাদ্য সংযোজন) প্রবিধানের বিধান লঙ্ঘনের জন্য তার কেন্দ্রীয় লাইসেন্স স্থগিত করা উচিত নয়? নোটিশ অনুসারে, FSSAI বলেছে যে, ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ মেডিসিন, মঙ্গলাগিরির (অন্ধ্রপ্রদেশ) ডিরেক্টরের কাছ থেকে তথ্য পাওয়া গিয়েছে যে, ডিন্ডিগুলের এআর ডেইরি ফুড প্রাইভেট লিমিটেড গত চার বছর ধরে টিটিডি-তে ঘি সরবরাহকারীদের একজন। টিটিডির ঘি সংগ্রহ কমিটি টিটিডিকে সরবরাহ করা সমস্ত নমুনা গুজরাতের NDDB CALF ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোমবার, তিরুপতি লাড্ডুতে (পবিত্র মিষ্টি) “পশুর চর্বি মেশানোর অভিযোগের পরে ভগবান শ্রদ্ধেয় মন্দিরে চার ঘন্টার শুদ্ধিকরণের আচার করা হয়েছে।

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স