সেনার পোশাকে ঢুকে SBI-এ দুঃসাহসিক ডাকাতি, কর্মীদের বেঁধে ৫৮ কেজি সোনা ও ৮ কোটি টাকা লুট

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) দুঃসাহসিক ডাকাতি। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কর্নাটকের বিজয়পুরা SBI ব্যাঙ্কে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) দুঃসাহসিক ডাকাতি। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কর্নাটকের বিজয়পুরা SBI ব্যাঙ্কে। সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় সেনার পোশাকে কয়েকজন অজ্ঞাত আচমকাই ঢুকে পড়েন ব্যাঙ্কে। এরপর কর্মীদের মারধর করে বেঁধে কোটি কোটি টাকা লুটপাট করে পালায় ডাকাতের দল। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্তৃপক্ষের দাবি, কর্মীদের চেয়ারে বেঁধে ব্যাঙ্ক থেকে মোট ৫৮ কোটি টাকার সোনা এবং নগদ ৮ কোটি টাকা নিয়ে পালিয়েছে ডাকাতেরা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। বর্তমানে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

সূত্রের খবর, গতকাল সন্ধ্যা ৬টার দিকে ঠিক ব্যাঙ্ক বন্ধ হওয়ার মুখে এসবিআইয়ের বিজয়পুরার শাখায় ঢুকে পড়েন মুখোশধারীরা। তাঁদের সকলের পরনে ছিল সেনার পোশাক। ব্যাঙ্কে ঢুকেই ডাকাতদলটি সোজা যায় ম্যানেজারের চেয়ারের কাছে। তার পর কোষাধ্যক্ষের সামনে পিস্তল দেখিয়ে ব্যাঙ্ককর্মীদের হুমকি দেন। যদিও বেশিরভাগ কর্মীদের ছুটি হয়ে গিয়েছিলে আগে। তাই যে ক’জন কর্মী সেই সময়ে ব্যাঙ্কে ছিলেন, সকলকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলেন। তাই বিপদঘণ্টি বাজানোরও সুযোগ পান নি কেউ। এর পর বেশ কয়েক মিনিট ধরে ব্যাঙ্কে তাণ্ডব চালায় ডাকাতের দলটি। লুটপাট চালিয়ে কোটি কোটি টাকা এবং কেজি কেজি গয়না নিয়ে বেরিয়ে যায় তারা।

এরপরেই আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের গাড়ি জব্দ করে। অর্থাৎ যেটি করে তাঁরা ডাকাতি করতে এসেছিল, সেটি ফেলে রেখেই পালিয়ে যান। জানা গিয়েছে, ডাকাতের দলটি মহারাষ্ট্রের দিকে পালিয়ে গিয়েছে। এখন ডাকাতদলকে ধরার জন্য কর্নাটক এবং মহারাষ্ট্র পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। জায়গায় জায়গায় নাকা তল্লাশি চালানো হচ্ছে। রাস্তা গুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত জুন মাসে কর্নাটকের বিজয়পুরাতেই কানাড়া ব্যাঙ্কেও ডাকাতি হয়েছিল। যেখান থেকে ৫৯ কেজি সোনা এবং ৫ লক্ষ ২০ হাজার টাকা লুট করে পালায় ডাকাতের দল। এই ঘটনার আড়াই মাস বাদে আবারও ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় আঁতকে উঠেছেন স্থানীয় প্রশাসন। নিরাপত্তাভাবের প্রশ্ন উঠেছে।

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?