জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

Share:

নিজস্ব প্রতিনিধি: পৃথিবীর আলো দেখেছিল এক দিনও হয়নি। মায়ের কোলে থাকার কথা ছিল, শোনার কথা ছিল ঘুমপাড়ানি গান। অথচ সেই সদ্যোজাত শিশুকন্যার মৃত্যু ঘিরে ছড়িয়েছে জোর চাঞ্চল্য। অভিযোগ, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শিশুকন্যাকে। আর সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয়, সন্দেহের তালিকায় রয়েছেন খোদ মা ও দিদা।  কী এমন ঘটেছিল যে জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই একরত্তি শিশুর জীবন এভাবে থেমে গেল? উত্তর খুঁজছে পুলিশ, আর ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের  অশোকনগর জেলা হাসপাতালের  এসএনসিইউ ওয়ার্ডে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দেরি এলাকার সাকরা গ্রামের বাসিন্দা ভাবনা নামের এক মহিলা শুক্রবার (২ অক্টোবর) রাত প্রায় ১১টা ৫০ মিনিটে জন্ম  দেন  কন্যাসন্তানের। জন্মের পরই চিকিৎসার জন্য তাকে SNCU-তে রাখা হয়েছিল। কিন্তু শনিবার বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও চিকিৎসকদের নজরে আসে গুরুতর কিছু চিহ্ন। শিশুটির গলায় চাপ দেওয়ার মতো গভীর দাগ ছিল এবং মুখ দিয়েও রক্ত বেরোচ্ছিল। পরে ময়নাতদন্তে গলায় শ্বাসরোধের চিহ্ন মেলায় হত্যার বিষয়টি আরও জোরালো হয়।  ঘটনার সময় SNCU-তে শিশুটির মা এবং দিদা ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দিদাই শিশুটিকে খাওয়ানোর জন্য সঙ্গে নিয়ে গিয়েছিলেন। শিশুটির বাবা শনিবার সকালে পরিবারের এক সদস্যের সঙ্গে গ্রামে চলে গিয়েছিলেন। তাই তদন্তকারীদের নজরে এখন মূলত রয়েছে শিশুটির মা ও দিদা।  

আরও পড়ুন: দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

পুলিশ দু’জনকেই জিজ্ঞাসাবাদ করছে। তদন্তকারীদের সন্দেহ, পরিবারে একাধিক কন্যাসন্তান থাকার বিষয়টি এই ঘটনার সঙ্গে কোনওভাবে যুক্ত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কারও বিরুদ্ধে অভিযোগ  আনা হয়নি। আরও জটিলতা তৈরি হয়েছে হাসপাতালের SNCU-র ভিতরে CCTV না থাকায়। ফলে ঠিক কীভাবে এবং কখন শিশুটির মৃত্যু হল, তা জানতে হাসপাতালের অন্যান্য অংশের CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার আগে-পরে কারা ওই এলাকায় যাতায়াত করেছিলেন, সেই তথ্যও সংগ্রহ করা হচ্ছে।  

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী