ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: মণিপুরে শান্তি যেন সত্যিই সোনার পাথরবাটি। ফের জাতিদাঙ্গায় অগ্নিগর্ভ খাংপৌকপি জেলা। গত সোমবার (১৫ জুন) কুকি ও মেইতেই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে জখম হয়েছেন তিন যুবক। আহত তিন জনেই কুকি জনগোষ্ঠীর। তাদের চিকি‍ৎসার জন্য ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে ওই তিন যুবককে ভর্তি নেওয়া নিয়ে ফের ঝামেলা শুরু হয়। তিন যুবককে ভর্তি নেওয়া যাবে না বলে দাবি জানিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

২০২৩ সালের মে মাস থেকেই কুকি বনাম মেইতেই গোষ্ঠীর মধ্যে সংঘের্ষের কারণে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর। দুই গোষ্ঠীর লড়াইয়ে কমপক্ষে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ভিটেছাড়া হয়েছেন কয়েক লক্ষ মণিপুরী। গত ১৩ মে খাংপৌকপি জেলায় নাগা  সম্প্রদায়ের ছয় জনকে অপহরণ করে সন্ত্রাসীরা। গত ১০ জন ওই ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনাকে ঘিরে এলাকায় ফের তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। গত সোমবার সকাল থেকে ফের দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। গুলিবিদ্ধ হন জেনলেংমাং বিফোই (১৮), লুলিয়াংদাব বিফোই (২০) ও পাওগোলাল (১৮)। তিন জনেই কুকি সম্প্রদায়ের।

আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ইম্ফলের রিমসে ভর্তি করা হয়। মঙ্গলবার ওই খবর পেয়েই হাসপাতালের সামনে জড়ো হন মেইতেই জনগোষ্ঠী কয়েকশো সদস্য। তারা দাবি জানান, ‘আহত তিন যুবক জঙ্গি। নাশকতামূলক কাজকর্মে জড়িত। তাদের ভর্তি করা যাবে না।’ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশাল পুলিশ বাহিনী ও আধা সেনা হাসপাতাল চত্বরে ছুটে আসেন। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেটও চালানো হয়।

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী