মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: মাটি খুঁড়তেই সাপ নয় বেড়িয়ে এল টাকার পাহাড়। বাড়ির মেঝের নীচে এবং প্লাস্টিকের ড্রামে ভরে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ নগদ অর্থ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এক বাড়িতে পুলিশের অভিযানে সামনে এল এমনই চাঞ্চল্যকর ঘটনা। যা দেখে রীতিমত চোখ কপালে উঠেছে পুলিশের। বিপুল অর্থ গুনতে আনা হয় মেশিন। স্থানীয় বাসিন্দাদের দাবি, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা। যদিও পুলিশের তরফে এখনও সেই বিপুল অঙ্কের টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়নি। কোথা থেকে এল এত টাকা, কেনই বা তা মাটির নীচে লুকিয়ে রাখা হয়েছিল, এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।  

ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার নবাবগঞ্জ থানার অন্তর্গত বরৈপুর রামনগর গ্রামের। জানা গিয়েছে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজেশ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশির সময় বাড়ির ভিতরে ড্রামের মধ্যে ও মাটির নীচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নগদ টাকার সন্ধান মেলে। মাটিতে গর্ত খুঁড়ে এবং প্লাস্টিকের তিনটি ড্রামের মধ্যে  ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া নোটের পরিমাণ এতটাই বেশি যে সেগুলি গোনার জন্য মেশিন আনতে হয়।  পুলিশ জানিয়েছে  দীপাবলিকে কেন্দ্র করে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছিল। সেই সময় বরৈপুর গ্রামের ওই বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকা মজুত থাকার খবর পায় পুলিশ। এরপরই বাড়িটিতে তল্লাশি চালানো হয়।  

আরও পড়ুন: ছ’হাজার আবেদন, পুরভোটে প্রার্থী বাছাই শুরু পদ্ম শিবিরে

স্থানীয় বাসিন্দাদের দাবি, রাজেশ  প্রায় ১৫ বছর আগে মুম্বইয়ে গিয়েছিলেন এবং সেখানে একটি সংস্থায় কাজ করতেন। প্রায় পাঁচ বছর আগে গ্রামে ফিরে আসার পর তিনি বিভিন্ন জায়গায় জমি কেনেন। পাশাপাশি ট্র্যাক্টর-ট্রলি ও পিকআপ গাড়ি কেনার কথাও জানিয়েছেন স্থানীয়রা।  তবে তাঁর সম্পত্তির উৎসের সঙ্গে উদ্ধার হওয়া নগদ টাকার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির