বড় সড় স্বস্তি ডি কে শিবকুমারের, সিবিআইয়ের তদন্ত চালানোর আর্জি খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই সুখবর রাজ্যের সিভিক ভলান্টিয়ার ও গ্রামীণ পুলিশের (ভিলেজ পুলিশ) কর্মীদের জন্য। এক ধাক্কায় সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের  অবসরকালীন ভাতা তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করল রাজ্য সরকার। অর্থ দফতরের পাশাপাশি বৃহস্পতিবার রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে এ সংক্রান্ত ম্যাচিং অর্ডার জারি করা হয়েছে। আর এই খবর জানতে পেরেই খুশিতে মেতে উঠেছেন রাজ্যের সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের কর্মীরা।

পুলিশকে ট্র্যাফিক ব্যবস্থা সামলানো-সহ বিভিন্ন কাজে সহযোগিতার জন্য এই মুহুর্তে রাজ্যে দুই লক্ষ সিভিক ভলান্টিয়ার রয়েছে। য‍ৎসামান্য বেতন নিয়েই হাড়ভাঙা পরিশ্রম করে চলেন তাঁরা। তবে মানবিকভাবেই সিভিক ও ভিলেজ পুলিশ কর্মীদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের বাজেটেই সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের মাসিক বেতন এক হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। রাজ্যের অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, সিভিক ও ভিলেজ পুলিশের বেতন বাড়ানোর জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সম্প্রতি রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে সিভিক ভলান্টিয়ার  ও ভিলেজ পুলিশের পুজো বোনাস বাড়ানোর কথা জানানো হয়েছিল। গত বছর পুজো বোনাস হিসাবে ৫ হাজার ৩০০ টাকা করে পেয়েছিলেন তাঁরা। এবার তা বাড়িয়ে ৬ হাজার টাকা করা হয়েছে। পুজো বোনাস বাড়ানোর পাশাপাশি এবার সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন ভাতা দুই লক্ষ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতদিন সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা অবসরকালীন ভাতা হিসাবে এককালীন ৩ লক্ষ টাকা পেতেন। তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। চলতি বছরের ১ এপ্রিল ২০২৪ থেকে যাঁরা অবসর নিয়েছেন তারাই এই বর্ধিত ভাতা পাবেন।

মানুষকে ভয় দেখানো সহ একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকায় তৃণমূল যুব নেতা গ্রেফতার

দুর্গাপুজোর পরেই কলকাতা পুরসভায় ভোট, ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে নিজেকে ৬.৩৬ কোটি টাকার ফেরারি উপহার দিলেন রণবীর

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

প্রয়াত সতীর্থ জোতার স্মরণে হাতে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য