দুবাই থেকে মুম্বইয়ে পা রাখতেই গ্রেফতার ২৫০ কোটির মাদক মামলায় অভিযুক্ত দাউদ ঘনিষ্ঠ

Share:

নিজস্ব প্রতিনিধি:  আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম কে না জানে। গ্রেফতার তারই ঘনিষ্ঠ সহযোগী। আন্তর্জাতিক মাদক চোরাচালান মামলায় বিরাট সাফল্য পেল মুম্বই পুলিশ।   দাউদ ইব্রাহিমের সহযোগী মহম্মদ সেলিমকে দুবাই থেকে  আনার সঙ্গে সঙ্গেই গ্রেফতার করেছে। সেলিমের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি হওয়ার পর থেজে সে পলাতক ছিল। ২৫০ কোটি টাকার মাদক মামলায় ‘ওয়ান্টেড’ তালিকায় ছিল সেলিম।

পুলিশ সূত্রের মতে, সেলিম ভারতে একটি বিশাল মাদক নেটওয়ার্কের তদারকি করছিলেন। গত বছর মুম্বই পুলিশ ১৫০ গ্রাম এমডি ড্রাগস বাজেয়াপ্ত করার পর তার নাম উঠে আসে। পরবর্তীতে তদন্তকারীদের ২৫০ কোটি টাকার একটি মাদক তৈরির চক্রের উন্মোচন করতে সাহায্য করে। বৃহস্পতিবার দুবাই থেকে ভারতে আনা হয় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগীকে। তার বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করেছিল। জানা গিয়েছে এই সেলিম ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী সেলিম দোলার হয়ে কাজ করত।   মুম্বই পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা বলেছেন লিমকে দুবাই থেকে ভারতে আনা হয়েছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।  গ্রেফতারের পর  তাকে  বিস্তারিত ভাবে জেরা করা হচ্ছে।

 সেলিম দোলা এই মাদক মামলার একজন গুরুত্বপূর্ণ আসামি এবং দাউদের ঘনিষ্ঠ সহযোগী সেলিম দোলার হয়ে কাজ করতেন বলে জানা গিয়েছে। পুলিশ এখন দোলাকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান শুরু করেছে। চলতি বছরের শুরুতে, মুম্বই পুলিশ, সিবিআই এবং ইন্টারপোলের সমন্বিত অভিযানে সাংলি জেলায় ২৫০ কোটি টাকার পার্টি ড্রাগ মেফেড্রোন (এমডি) তৈরিতে ব্যবহৃত রাসায়নিক বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গেই এই উপকরণের সরবরাহকারী এক অভিযুক্তকে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে আনা হয়েছিল। ইন্টারপোলের সঙ্গে কয়েক মাস সমন্বয়ের পর সন্দেহভাজন মুস্তাফা মহম্মদ কুব্বাওয়ালাকে মুম্বইতে আনা হয়েছিল। মামলাটি মুম্বাইয়ের বস্তি থেকে সাংলির প্রত্যন্ত অঞ্চল এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বিস্তৃত একটি মাদক পাচার নেটওয়ার্কের উন্মোচন করে। গত বছরের ফেব্রুয়ারিতে কুরলায় ক্রাইম ব্রাঞ্চ পারভীন শেখ নামে এক মহিলাকে ৬৪১ গ্রাম এমডি সহ গ্রেপ্তার করার পর এই চক্রটি ফাঁস করা হয়। 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর