কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্রছাত্রীদের জীবন গঠনে বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু বইয়ের পাঠই দেন না, বরং জীবনের পথে সঠিক দিশা দেখিয়ে একজন আদর্শ মানুষ হয়ে ওঠার শিক্ষাও দেন। সমাজে তাই শিক্ষকদের সম্মান ও মর্যাদা বরাবরই অনেক উঁচুতে। কিন্তু সেই সম্মান মাটিতে মেশানোর মতো গুরুতর অভিযোগ উঠল  ২১ বছরের এক গৃহশিক্ষকের বিরুদ্ধে।  ১৩ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে  গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভিখরোলিতে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।  জানা গিয়েছে, ধৃত গৃহশিক্ষকের নাম ফাহাদ খান (২১)। অভিযোগ, গত ২৬ অক্টোবর  টিউশন পড়তে গিয়ে যৌন হেনস্থার শিকার হয় ১৩ বছরের ওই নাবালিকা। পরে বিষয়টি সামনে আসার পর নাবালিকার বাবা-মা পুলিশের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে ভিখরোলি পুলিশ। 

এই ঘটনার পর অভিযুক্ত গৃহশিক্ষকের কাছে পড়তে আসা অন্য কোনও পড়ুয়াও একই ধরনের ঘটনার শিকার হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাটি সামনে আসার পর মুম্বইয়ের এক বিজেপি নেতাও বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলার কথা জানিয়েছেন। তবে যাই হোক, শিক্ষকের কাছে সন্তানকে পড়তে পাঠানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে বিশ্বাস রাখেন, এমন অভিযোগ সেই বিশ্বাস ও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির