ডেঙ্গু মোকাবিলায় ঐতিহাসিক সিদ্ধান্ত, প্রথম ভ্যাকসিনে ছাড়পত্র ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি:  মশাবাহিত রোগ ডেঙ্গু দেশের মানুষের কাছে বড় আতঙ্কের কারণ। এতদিন ভারতে এই রোগের কোনও টিকা সেই অর্থে দেওয়া হত না। ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ নিল ভারত। দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দিয়েছে। জাপানের ওষুধ প্রস্তুতকারী সংস্থা তাকেদা (Takeda)-র তৈরি কিউডেঙ্গা (QDENGA) নামের এই টিকাই ভারতের প্রথম অনুমোদিত ডেঙ্গু ভ্যাকসিন।

জানা গিয়েছে, জাপানি সংস্থার কিউডেঙ্গা ফর্মুলা  ডেঙ্গু ভাইরাসের চারটি সাব-টাইপ (DENV-1, DENV-2, DENV-3 এবং DENV-4)-এর বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর একাধিক ধরন থাকায় একটি টিকার মাধ্যমে চারটি সাব-টাইপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকিডা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ঘোষণা করেছে , ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য টাকিডার ডেঙ্গু ভ্যাকসিন ‘কিউডেঙ্গা’-কে বাজারজাত করার অনুমোদন (সিটি-২০, নিউ ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস (এনডিসিটি) রুলস, ২০১৯) দিয়েছে। কিউডেঙ্গা (QDENGA) হলো ভারতে অনুমোদিত প্রথম ডেঙ্গু টিকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই টিকা নেওয়ার আগে আগে কখনও ডেঙ্গু হয়েছে কি না, তা পরীক্ষা করার প্রয়োজন নেই।  এই অনুমোদনটি ভারতে ডেঙ্গু প্রতিরোধ প্রচেষ্টাকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।   কারণ ডেঙ্গু রোগটি এখনও  দেশে জনস্বাস্থ্যগত বড় চ্যালেঞ্জ। 

আরও পড়ুন: সংসদ অভিযানের মাঝেই বড় মোড়! CJP-র সঙ্গে আলোচনায় রাজি কেন্দ্র

ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ যা বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য একটি গুরুতর হুমকি এবং ১২৫টিরও বেশি দেশে এর প্রাদুর্ভাব রয়েছে। বিশ্বব্যাপী ডেঙ্গুর মোট প্রকোপের প্রায় এক-তৃতীয়াংশই ভারতে। ২০২৫ সাল নাগাদ, নথিভুক্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ছাড়িয়ে যাবে।  ভারতে এই টিকার উৎপাদন বাড়াতে হায়দরাবাদের Biological E-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে তাকেদা। এর ফলে ভবিষ্যতে দেশেই বড় পরিসরে টিকা উৎপাদন সম্ভব হবে এবং সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার পথও প্রশস্ত হবে। 

 

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির