সংসদ অভিযানের মাঝেই বড় মোড়! CJP-র সঙ্গে আলোচনায় রাজি কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিট প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোমবার রাজধানী দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচি শুরু করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। যন্তর মন্তরে সকাল থেকেই হাজার হাজার ছাত্র-যুবকের জমায়েতে উত্তেজনা ছড়ায়। এরই মধ্যে সিজেপির প্রতিনিধিরা দাবি করেছেন, আন্দোলন ঘিরে কেন্দ্র সরকার আলোচনায় রাজি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বেলা ১১টা ৫২ মিনিট নাগাদ আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন।

সিজেপির দাবি, এদিন সকালে কেন্দ্রীয় সরকারের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। বৈঠকে নিট প্রশ্নফাঁস, পরীক্ষায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে আলোচনা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও সরকারের তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এদিকে, যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে। ঘটনাস্থলে র‌্যাপিড অ্যাকশন ফোর্স-সহ বিপুল পুলিশ মোতায়েন ছিল। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়েছে। তবে দিল্লি পুলিশ এই অভিযোগ খারিজ করেছে। এক্স-এ প্রকাশিত বিবৃতিতে পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরে লাঠিচার্জ বা বলপ্রয়োগের কোনও ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্তিপূর্ণ ও পেশাদারিত্বের সঙ্গে সামাল দেওয়া হচ্ছে। গুজবে কান না দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘ককরোচ জনতা পার্টি’র সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

 

পুলিশ সূত্রে খবর, বিক্ষোভকারীদের সংসদ পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়নি। কেরল ভবন পর্যন্তই তাদের অগ্রসর হওয়ার সীমা নির্ধারণ করা হয়েছে। এদিকে, সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ায় রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংসদ, যন্তর মন্তর-সহ গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় ১০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে। নিরাপত্তার স্বার্থে দিল্লি মেট্রোর পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা