প্রত্যার্পণের পর মেহুল চোকসিকে আর্থার জেলে কী কী সুবিধা দেওয়া হবে? বেলজিয়ামকে চিঠি ভারতের

আর্থার জেলে ৬৬ বছর বয়সী চোকসিকে পর্যাপ্ত খাবার, ২৪x৭ চিকিৎসা সেবা, স্বাস্থ্যকর স্যানিটেশন সুবিধা প্রদান করা হবে। তাঁকে মুম্বইয়ের আর্থার রোড জেল কমপ্লেক্সের ১২ নম্বর ব্যারাকে রাখা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে আনার পর আর্থার জেলে মেহুল চোকসিকে কী ধরনের সুবিধা দেওয়া হবে তা বেলজিয়ামকে জানাল ভারত। গত এপ্রিলে ১২,০০০ কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতির মামলায় অভিযুক্ত মেহুল চোকসিকে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাঁকে বেলজিয়াম জেলে রাখা হয়। সেই সময়ে ব্যবসায়ীর আইনজীবীরা যুক্তি দিয়েছালেন যে, মেহুল চোকসি ক্যান্সার-সহ একাধিক গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তাঁকে হেফাজতে রাখা উচিত নয়। অবশেষে বিচারের জন্যে মেহুল চোকসিকে ভারতে আনার ব্যবস্থা করা হচ্ছে, যে কারণে ইতিমধ্যেই বেলজিয়ামকে চিঠি পাঠিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক।

যেখানে উল্লেখ করা হয়েছে যে, “আর্থার জেলে ৬৬ বছর বয়সী চোকসিকে পর্যাপ্ত খাবার, ২৪x৭ চিকিৎসা সেবা, স্বাস্থ্যকর স্যানিটেশন সুবিধা প্রদান করা হবে। তাঁকে মুম্বইয়ের আর্থার রোড জেল কমপ্লেক্সের ১২ নম্বর ব্যারাকে রাখা হবে। যে ডিটেনশন সেলে তাঁকে রাখা হবে সেখানে পরিষ্কার, পুরু গদি, বালিশ, বিছানার চাদর, কম্বল সরবরাহের ব্যবস্থা রয়েছে। তবে, তাঁর চিকিৎসার জন্য কাঠের বিছানা সরবরাহ করা হবে। পাশাপাশি তার সেলে পর্যাপ্ত আলো, বায়ুচলাচল এবং ব্যক্তিগত জিনিসপত্র সংরক্ষণের ব্যবস্থা থাকবে। চোকসিকেপ রিষ্কার পানীয় জল এবং সার্বক্ষণিক চিকিৎসা সুবিধা দেওয়া হবে। তিনি পর্যাপ্ত খাবার পাবেন এবং প্রতিদিন এক ঘন্টারও বেশি সময় ধরে ব্যায়াম এবং বিনোদনের জন্য সেল থেকে বেরিয়ে আসতে পারবেন। মুম্বই একটি উপকূলীয় শহর। যেখানে সবসময় গ্রীষ্ম মন্ডলীয় জলবায়ু রয়েছে। তাই মুম্বাইয়ের আবহাওয়া সারা বছর মনোরম থাকে এবং চরম হয় না। অতএব, জেলে আবহাওয়া নিয়ে কোনও সমস্যা হবে না চোকসির। এছাড়া জেল ক্যান্টিনে ফলমূল এবং মৌলিক খাবারের সুবিধা রয়েছে। এছাড়াও জেল হাসপাতালে ছয়জন মেডিকেল অফিসার, নার্সিং অর্ডারলি, ফার্মাসিস্ট এবং ল্যাবরেটরি সহায়তা রয়েছে। আর্থার রোড জেলের মধ্যে ইসিজি ইত্যাদি সহ ২০ শয্যাবিশিষ্ট সম্পূর্ণ সজ্জিত চিকিৎসা সুবিধা রয়েছে। এটি জেল থেকে ৩ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত। জেল হাসপাতালে ২০ শয্যা, ২টি সাধারণ ওয়ার্ড, ১টি মনোরোগ বিশেষজ্ঞ ওয়ার্ড, ১টি যক্ষ্মা বিশেষজ্ঞ ওয়ার্ড এবং একটি দাঁতের চিকিৎসা সুবিধা রয়েছে। কারাগারে অভ্যন্তরীণ অ্যাম্বুলেন্স রয়েছে। প্রয়োজনে মেহুল চোকসিকে নিয়মিত বিশেষজ্ঞ পরামর্শের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হবে।”

বেলজিয়ামের আদালতগুলিকে ভারতে চোকসির আটকের পরিস্থিতি মূল্যায়ন করতে সাহায্য করার জন্য বিস্তারিত কাঠামো ভাগ করা হয়েছে। প্রত্যর্পণ প্রক্রিয়ার সময় এই ধরনের চোকসিকে সবধরনে সুবিধা দেওয়া হবে। এরপর বেলজিয়ামের আদালতগুলি ভারতের দেওয়া এই আশ্বাসগুলি মূল্যায়ন করবে। যদি তারা মনে করে যে, ভারতে তাঁকে প্রত্যর্পণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা দেওয়া হবে, ভারত সব শর্ত পূরণ করবে। তাহলে সিবিআই মামলার বিচারের জন্য চোকসিকে ভারতের কাছে হস্তান্তর করা যেতে পারে।

পাঁঠার মাংসে এবার বাদামের স্বাদ, একঘেয়ে রেসিপিতে আনুন নতুনত্ব

নেটফ্লিক্স স্টাইলে তথ্যচিত্র বানিয়ে বসের কাছে ছুটি চাইলেন কর্মচারী, ভাইরাল ভিডিও

শহরে নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের জরিমানা!

চারধাম যাত্রার নামে চলছে সাইবার প্রতারণা! ৫৫০টি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

বক্সঅফিসে হাহাকার! ২ দিনে মাত্র ১৩.৭০ কোটি টাকা আয় করল ‘Pati Patni Aur Woh Do’

মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

তৃণমূলে পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল ৫০টির বেশি আধারকার্ড

যুবভারতীতে রবি রাতে ‘মহাযুদ্ধ’, আইএসএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইস্ট বেঙ্গল-মোহনবাগান

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মহিলা ও তার পরিবারের ওপর অ্যাসিড হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের আগেই চন্দ্রনাথকে খুনের চেষ্টা! জেরায় বিস্ফোরক তথ্য

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন সাই সুদর্শন, ভাঙলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তির রেকর্ড