বাংলাদেশের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, আর্থিক সাহায্য অর্ধেক করে দিল মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতের কেন্দ্রীয় বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই স্পষ্ট  হয়ে উঠেছে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের বর্তমান বাস্তবতা। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে বাংলাদেশকে দেওয়া আর্থিক সাহায্যের পরিমাণ একধাক্কায় অর্ধেক কমিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

এতদিন বাংলাদেশকে ভারতের তরফে প্রতিবছর ১২০ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হতো। তবে এবারের বাজেটে সেই অঙ্ক কমিয়ে ৬০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ, সরাসরি ৫০ শতাংশ কাটছাঁট। আশ্চর্যের বিষয়, ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলির ক্ষেত্রে আর্থিক সাহায্য হয়। প্রতিবেশী দেশগুলির ক্ষেত্রে আর্থিক সাহায্য হয় অপরিবর্তিত রাখা হয়েছে, নয়তো বৃদ্ধি করা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে-তাহলে কি শুধু বাংলাদেশই এই কাঁচির কোপে পড়ল? আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাজেট সংক্রান্ত রিপোর্টে। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে কাগজে-কলমে বাংলাদেশকে ১২০ কোটি টাকা বরাদ্দ করা হলেও বাস্তবে দেওয়া হয়েছে মাত্র ৩৪.৪৮ কোটি টাকা। অর্থাৎ ঘোষিত সাহায্য ও বাস্তব সাহায্যের মধ্যে বিস্তর ফারাক। দুই দেশের সম্পর্কের টানাপোড়েন যে এর পিছনে বড় কারণ, তা অস্বীকার করার উপায় নেই।উল্লেখযোগ্য বিষয় হল, সামগ্রিকভাবে “Aid to Countries” প্রকল্পে মোট বরাদ্দ ৪ শতাংশ বাড়িয়ে ৫৪৮৩ কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ ভারতের বৈদেশিক সাহায্য নীতিতে কড়াকড়ি হয়নি, বরং ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ছাবাহার বন্দর প্রকল্প । ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পে ৪০০ কোটি টাকা খরচ করেছিল ভারত। যদিও ২০২৬-২৭ বাজেটে এই প্রকল্পের জন্য কোনও অর্থ বরাদ্দের উল্লেখ নেই। আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পাকিস্তানকে এড়িয়ে পৌঁছনোর কৌশলগত গুরুত্ব থাকলেও এই নীরবতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে, এবারের বাজেট যেন স্পষ্ট বার্তা দিচ্ছে-ভারত-বাংলাদেশ সম্পর্ক এই মুহূর্তে গভীর শীতলতার মধ্য দিয়েই যাচ্ছে।

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২