চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘প্যালেস্টাইনের মানুষের পাশে আছি’, ইজরায়েলকে ধাক্কা দিয়ে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা মোদির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্যালেস্টাইন-ইজরায়েলের মধ্যে তীব্র সঙ্ঘাতের মধ্যেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৩১ জানুয়ারি) আরব দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎকারের সময়েই দ্ব্যর্থহীন ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, ‘অতীতে যেমন প্যালেস্টাইনের মানুষের পাশে ছিল ভারত, তেমনই বর্তমানেও রয়েছে। ভবিষ্যতেও থাকবে। প্যালেস্টাইনের সাধারণ মানুষকে সব রকমের সহযোগিতা করা হবে।’

দিল্লিতে বসেছে দ্বিতীয় ভারত-আরব বিদেশ মন্ত্রীদের সম্মেলন। যোথভাবে ওই সম্মেলনের আয়োজন করছে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির সরকার। এদিন সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন আরব লিগের মহাসচিব এবং আরব দেশগুলির বিদেশমন্ত্রীরা। সৌজন্য সাক্ষা‍ৎকারের সময়ে প্রধানমন্ত্রী ভারত ও আরব বিশ্বের মধ্যে গভীর সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘দীর্ঘদিন ধরে আরব ও ভারতের সাধারণ মানুষের মধ্যে অটুট সম্পর্ক রয়েছে। সাধারণ মানুষের পরস্পরের প্রতি শ্রদ্ধা দ্বিপাক্ষিক সম্পর্ককে অনুপ্রাণিত এবং শক্তিশালী করে চলেছে।’

আগামীদিনেও ভারত-আরব দেশগুলির মধ্যে অংশীদারিত্ব বাড়বে বলে আশা ব্যক্ত করে মোদি বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য অগ্রাধিকারমূলক ক্ষেত্র সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও দৃড় করার জন্য দিল্লি প্রতিজ্ঞাবদ্ধ।’ প্রধানমন্ত্রী প্যালেস্টাইনের জনগণের প্রতি ভারতের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং গাজা শান্তি পরিকল্পনা সহ চলমান শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানান। তাঁর কথায়, ‘প্যালেস্টাইনের সাধারণ মানুষের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে। গাজায় শান্তি পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে যে কোনও রকমের সহযোগিতা করতে রাজি দিল্লি।’  আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগগুলিকে সমর্থন করার ক্ষেত্রে আরব লীগের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

কানপুরে হাড়হিম করা হত্যাকাণ্ড! দুই খুদেকে গলা কেটে খুনের পর ফ্ল্যাটে যা দেখল পুলিশ…

বিয়ের প্রতিশ্রুতি থেকে যৌন হেনস্তা, TCS কাণ্ডে ফাঁস একাধিক চাঞ্চল্যকর তথ্য

অষ্টম শ্রেণি পাস হলেই মিলবে ১০ লক্ষ টাকা, জানুন কীভাবে আবেদন করবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ