ভারতে নতুন করে করোনা আক্রান্ত ১১ হাজারের বেশি

আগের দিনের তুলনায় ৯ শতাংশ বেশি সংক্রমণ হয়েছে বলে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজারের বেশি। গত ২৪ ঘন্টায় দেশে ১১ হাজার ১০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা ৬৯,৬২২। আগের দিনের তুলনায় ৯ শতাংশ বেশি সংক্রমণ হয়েছে বলে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে।

সংক্রমণের এই বাড়বাড়ন্তের পিছনে করোনার XBB.1.16 ভ্যারিয়েন্ট থাকতে পারে বলে মনে করছেন মহামারী বিশেষজ্ঞ এবং ভাইরোলজিস্টরা। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের তরফে।

উল্লেখ্য আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী ২৪ ঘন্টায় দেশজুড়ে প্রাণঘাতী কোভিডে আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ১৫৮ জন। ওইদিন মহারাষ্ট্র ও দিল্লিতে দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। প্রসঙ্গত দেশে গত কয়েকদিন ধরে করোনায় যারা আক্রান্ত হয়েছেন তাদের সিংহভাগই ওমিক্রন প্রজাতির এক্সবিবি.১.১৬ সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত। দেশে করোনার যে ভ্যাকসিন রয়েছে সেই টিকা ওই উপ প্রজাতি মোকাবিলার ক্ষেত্রে যথেষ্ট সক্ষম হওয়ায় অযথা আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই বলেও জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা।

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার