২০২৯-য়ে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ অর্থনীতির দেশ হবে ভারত

বলছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিপোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতির ভিত নড়িয়ে দিলেও নড়াতে পারেনি ভারতের অর্থনীতির ভিতকে। ব্রিটেনকে পিছনে ফেলে বর্তমানে পৃথিবীর পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশের মর্যাদা পেয়েছে ভারত। ২০২৭-য়ে ভারত ছাপিয়ে যাবে জার্মানিকে। আর ঠিক তার দুই বছর বাদে ভারত বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিপোর্ট সেকথাই বলছে। রিপোর্ট তৈরি করেছে ব্যাঙ্কের মুখ্য আর্থিক পরামর্শদাতা সৌম্যকান্তি ঘোষ। রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার গৃহীত আর্থিক নীতির দৌলতে ভারত গত ডিসেম্বরে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর ২০২৯-য়ে দেশ বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। ভারতের অর্থনীতি ছাপিয়ে যাবে জার্মানি এবং জাপানকেও।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে ভারতের অর্থনীতির চাকা একটু একটু করে ঘুরতে শুরু করে। আর ২০১৪-তে অর্থনীতির মাপকাঠিতে এই দেশের স্থান ছিল ১০ স্থানে। এই প্রসঙ্গে সৌম্যকান্তি ঘোষ জানিয়েছেন, ২০২২-২৩ আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের মোট আভ্যন্তরীন উৎপাদন ছিল সাড়ে ১৩ শতাংশ। আর চলতি অর্থবর্ষের ভারতের আভ্যন্তরীণ উৎপাদনের হার থাকবে ৬.৭ শতাংশ থেকে ৭.৭ শতাংশ।

সৌম্যকান্তি ঘোষ জানিয়েছেন, একটি বছরে দেশের সার্বিক অর্থনীতির চেহেরা কেমন হবে বা হতে পারে, তার একটা আভাস মেলে আভ্যন্তরীণ উৎপাদনের হারে। তার নিরিখে বলা যায়, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মোট আভ্যন্তরীন উৎপাদনের হার ১৩ শতাংশ। ধরে নেওয়া যেতে পারে অর্থনীতির অভিমুখ যে দিকে, তাকে বলা যেতে পারে আগামী সাত বছর বাদে বিশ্বে তৃতীয় সর্ববৃহৎ অর্থনীতির দেশ হিসেবে ভারত।  

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!