Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৭৪ বছর পর ভারতের জঙ্গলে দাপিয়ে বেড়াবে চিতা

স্বাধীনতা দিবসের আগেই পৌঁছে যাবে আটটি চিতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল (মধ্যপ্রদেশ): চিতা (Cheetahs)। নামটা শুনলেই গা ছমছম করে ওঠে। প্রতি ঘণ্টায় দৌড়তে পারে ১২০ কিলোমিটার। শিকার ধরতে লাগে মাত্র তিন সেকেন্ড। গতিবেগ থাকে তখন ৯৭ কিলোমিটার। চিতার গতিবেগ যে কোনও স্পোর্টস কারকেও হার মানায়। এর কারণ চিতার শারীরিক গঠন। ভারতের বিভিন্ন জঙ্গলে বেশ কিছু বছর আগেও চিতার রমরমা ছিল। কিন্তু চোরা শিকারীদের পাল্লায় পড়ে দেশ থেকে বিলুপ্ত হয়ে যায় এই চতুষ্পদ প্রাণীটি। ফলে, বংশবিস্তার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছিল।

প্রায় সাত বছর বাদে ভারতের (India) জঙ্গলে দৌড়বে চিতা। জানা গিয়েছে, ভারত সরকার সম্প্রতি নামিবিয়ার (Namibia) সঙ্গে চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, ওই দেশ থেকে ভারত আটটি চিতা আনতে চলেছে। আটটি চিতার মধ্যে চারটি চিতা পুরুষ (Male) এবং চারটি মহিলা (Female) । এখনও পর্যন্ত যা খবর, স্বাধীনতা দিবসের আগেই ভারতে আসতে চলেছে আটটি চিতা। এদের রাখা হবে মধ্যপ্রদেশের কুনো-পালপুর ন্যাশনাল পার্কে (Kuno National park) ।

ভারতে চিতা বাঘ (Cheetahs) শিকার করা দীর্ঘদিনের। রাজা-মহারাজাদের আমলে চিতা বাঘ শিকার করা ছিল নেশা। অনেকের কাছে এটা ছিল শখ। চিতা বাঘ শিকার করে অনেকেই তাদের সাহসের পরিচয় দিতেন।দেশ থেকে চিতার সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ এটি। পাশাপাশি মাঝেমধ্যেই খাদ্যের জন্য লোকালয়ে (locality) ঢুকে পড়ে চিতাবাঘ। হামলার হাত থেকে বাঁচতে গ্রামবাসীরা নির্মমভাবে চিতা মেরে ফেলে। বিগত ৭০ বছরে এমন ধরনের একাধিকবার ঘটেছে। চিতার সংখ্যা বৃদ্ধি করতে এবার এই চতুষ্পদ প্রাণীটি আমদানি করার সিদ্ধান্ত নিল ভারত।

Amazon Great Summer Sale শুরু, কোন পণ্যে মিলবে ৬৫% পর্যন্ত ছাড় জানেন?

ভোট গণনার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন ISF কর্মী

রাজস্থানের মালিকানা বদল নিয়ে আইনি জটিলতা

হোটেল রুমের দরজা খুলতেই স্বামীর সঙ্গে অন্য এক মহিলা , তারপর যা করলেন স্ত্রী …

ভোট ময়দানে একাধিক তারকা প্রার্থী, কে হাসবে শেষ হাসি?

১২৮ বছরের অপেক্ষার অবসান, রূপকথার গল্প লিখে সুইস লিগ জিতল এফসি থুন

উত্তরপ্রদেশের প্রশাসনে সার্জিক্যাল স্ট্রাইক যোগীর, এক ধাক্কায় ৩৮ আমলার দায়িত্ব বদল

অতিরিক্ত পাকা আম খাচ্ছেন? নিজের বিপদ ডেকে আনার আগে সাবধান!

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

নদীর স্রোত, জঙ্গলের ডাক, ঘুরে আসুন তিন অচেনা ঠিকানায়

মাদ্রাসা শিক্ষকের কীর্তি, লাগাতার ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা ১২ বছরের ছাত্রী

প্রাক্তনের বিয়েতে নিমন্ত্রণ পেয়েছেন? কিংকর্তব্যবিমূঢ়? জেনে নিন গেলে কী করা উচিত..