মোদির সুশাসনের ঠ্যালা! চলতি বছরেই নাগরিকত্ব ছাড়ছেন ৬,৫০০ কোটিপতি

গত বছর দেশ ছেড়েছেন সাড়ে সাত হাজার কোটিপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুশাসনের ঠ্যালায় ক্রমশই বাড়ছে দেশত্যাগীর সংখ্যা। চলতি বছরেই দেশ ছাড়ছেন সাড়ে ছয় হাজারের বেশি কোটিপতি। জন্মভূমি ছেড়ে অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশে পাড়ি জমিয়ে নাগরিকত্ব নিচ্ছেন তাঁরা। এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশনের রিপোর্টে। তবে শুধু ভারত নয়, চিন ছেড়েও সেদেশের বহু কোটিপতি বিদেশে পাড়ি জমাচ্ছেন।

মোদি ক্ষমতায় আসার পরেই দেশজুড়ে বেড়েছে হিংসা আর ঘৃণার রাজনীতি। তার ওপরে শুরু হয়েছে আয়কর দফতর, সিবিআই আর ইডির অত্যাচার। আর সেই কারণেই  নাগরিকত্ব ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। অনেকে আতঙ্কিত হয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। সেই তালিকায় যেমন রয়েছে পেশাজীবীরা, তেমনই রয়েছেন অর্থশালীরাও। আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত সংস্থা হেনলি অ্যান্ড পার্টনারস-এর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরেই ভারত ছেড়ে বিদেশে পাড়ি দেবেন সাড়ে ছয় হাজারের বেশি কোটিপতি, যাদের সম্পদের পরিমাণ ১০ লক্ষ ডলারের বেশি। গত বছর অবশ্য সাড়ে সাত হাজারের বেশি ভারতীয কোটিপতি দেশ চেড়েছিলেন।

‘হেনলি অ্যান্ড পার্টনারস’ এর সিইও জার্গ স্টিফেন জানিয়েছেন, ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন দেশ ছাড়তে পারেন এক লক্ষ ২২ হাজারের বেশি কোটিপতি। আর আগামী বছর ওই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে এক লক্ষ ২৮ হাজারের বেশি। গত এক যুগ ধরেই বিভিন্ন দেশ থেকে কোটিপতিদের অন্যদেশে পাড়ি জমানোর প্রবণতা বেড়েছে। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতের মতো কর সরলীকরণের দেশগুলিকে বসবাসের জন্য বেছে নিচ্ছেন তাঁরা।

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড