সিঙ্গাপুরে জেল হেফাজতে ভারতীয় শেফ, দুই কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ

ভারতীয় শেফের নাম সুশীল কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গাপুরে দুই কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে জেল হল এক ভারতীয় শেফের। ৪৪ বছর বয়সী ওই শেফকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

জানা গিয়েছে, ওই ভারতীয় শেফের নাম সুশীল কুমার। শ্লীলতাহানির দুটি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। অভিযোগ, একটি সাবওয়ে রেল স্টেশনের কাছে প্রকাশ্যে অভিযুক্ত শেফ একটি কিশোরীকে শ্লীলতাহানি করে। সেই ঘটনার প্রায় তিন মাস পর তিনি অন্য আরেকটি মেয়েকে তার সম্মতি ছাড়াই স্পর্শ করেছিলেন। শুধু তাই নয় চেনা জানা না হলেও, সেই কিশোরীকে প্রেম নিবেদন করেন। অভিযোগ, দ্বিতীয় ঘটনার ক্ষেত্রেও তিনি ওই কিশোরীকে দীর্ঘক্ষণ ধরে স্পর্শ করেছিলেন।

অভিযোগকারী কিশোরীর আইনজীবী আদালতে দাবি করেছে, গত বছর ২ আগস্ট বিকেলে, ১৪ বছর বয়সী নির্যাতিতা, বুন কেং স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় ৮৮ বছর বয়সী সুশিল কুমার তার সাথে কথা বলার জন্য রাস্তা আটকান। মেয়েটি প্রথমে ভেবেছিল যে, হয়তো স্টেশনের পথ জানার জন্য তাকে জিজ্ঞাসা করতে চাইছে। ডেপুটি পাবলিক প্রসিকিউটর ডেলিসিয়া ট্যান বলেন, অভিযুক্ত মেয়েটির কাঁধে হাত দিয়ে তার সম্মতি ছাড়াই শরীর স্পর্শ করেছিলেন। শুধু তাই নয় মেয়েটির ডান গালে চুমুও দেন। এরপর কিশরীর কাছ থেকে ফোন নম্বর নিয়ে নিজের মোবাইলে সেভ করেন সুশীল। পুনরায় তাকে জড়িয়ে ধরে একাধিকবার চুমু খেতে থাকে অভিযুক্ত। মেয়েটির অর্থের প্রয়োজন হলে তার কাছে চাওয়ার জন্যও বলেন ওই অভিযুক্ত। এরপর মেয়েটি বাড়ি ফিরে গোটা ঘটনার কথা তার মা’কে জানালে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ দায়ের পরের দিন সুশীল কুমারকে গ্রেফতার করা হয়। জামিনে মুক্তি দেওয়াও হয় তাঁকে। সেই ঘটনার পর আরও এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ফের গ্রেফতার করা হয় ভারতীয় শেফকে।

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেপালে লাশের পাহাড়! মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

খেলতে বেরিয়ে নিখোঁজ রিষড়ার স্কুলের দুই পড়ুয়া, কোথায় খোঁজ মিলল শুনলে চমকে যাবেন

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?