হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন করে আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরশাহির তেলবাহী জাহাজের উপর হামলা চালিয়েছে ইরান। তাতেই মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। সেই ঘটনার পরেই এবার কড়া কূটনৈতিক পদক্ষেপ নিল ভারত। হামলার পর নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশমন্ত্রক।

ইরানের হামলার পর,  নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত  মহম্মদ জাভেদ হোসেইনিকে  তলব করা হয়েছে। ওমানের উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার বিষয়ে ইরানি কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছে নয়াদিল্লি। হরমুজ প্রণালির দক্ষিণ দিয়ে যাওয়ার সময় মোম্বাসা ও আল বাহিয়াহ নামের দুটি জাহাজে  সোমম্বার১৩ জুলাই) হামলা চালায় ইরান। এই হামলায় মোম্বাসা জাহাজের একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ছয়জন ভারতীয় ও দুইজন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন।  

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

আরব আমিরশাহির প্রতিরক্ষামন্ত্রক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে, জানিয়েছে এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।  সঙ্গে  এটাও জানিয়েছে, এই হামলার পূর্ণ জবাব দেবে সংযুক্ত আরব আমিরশাহি।  ইতিমধ্যেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)- একটি বিবৃতি দিয়েছে। সেখানে হরমুযে দু’টি জাহাজ ধ্বংসের কথা স্বীকার করা হয়েছে। রবিবার সকালে ওমান উপকূলের কাছে সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলার পর এই ঘটনা ঘটল। জাহাজটিতে ১১ জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা গিয়েছে।  

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১