হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধের জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এবার  হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী ট্যাঙ্কারে মিসাইল হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার (১৩ জুলাই) এই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরও ৮ জন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার খবর ও মৃত্যুর খবর  নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘ওমানের জলসীমায় অবস্থিত হরমুজ প্রণালির দক্ষিণ জলপথে আমাদের পতাকাবাহী দুটি তেল ট্যাঙ্কার, মোম্বাসা এবং বাহিয়া, ইরানের ক্রুজ মিসাইলের টার্গেটে পরিণত হয়েছে। এই হামলায় মোম্বাসা ট্যাঙ্কারে থাকা একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনীয় নাগরিকসহ আরও আটজন নাবিক আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।’ 

আরও পড়ুন: ‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জোর দিয়ে বলেছে, এই হামলা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ রেখে হরমুযে জাহাজ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছে। আরব আমিরশাহির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মিসাইল হামলার পর দুটি ট্যাঙ্কারেই আগুন লেগে যায়। সেই সঙ্গেই ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে  আরব আমিরশাহি।  

নোংরা-ঝুলভর্তি ঘরে তৈরি হচ্ছে বিস্কুট, ভদ্রেশ্বরে অভিযান চালিয়ে বেকারি সিল করল খাদ্য দফতর

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

মেয়েদের বই কিনতে খালি পায়ে শাড়ি পরে ম্যারাথনে দৌড়ালেন মা, চোখে জল এনে দেবে ভিডিও

চাপড়ায় মহুয়া মৈত্রকে ঘিরে বিজেপির বিক্ষোভ, কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

জেগে উঠল সাত বছরের পুরনো মামলা, সন্দেশখালিতে তিন বিজেপি নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার ৬

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

নিট বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর খারিজ করল সুপ্রিম কোর্ট, তবে ছাড় পাবেন না…

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা