শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও শক্তি বাড়তে চলছে ভারতীয় নৌসেনার। একদিনে একসঙ্গে তিনটি অত্যাধুনিক দেশীয় যুদ্ধজাহাজকে নৌবহরে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে নৌবাহিনী। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতা থেকে একসঙ্গে তিনটি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধককে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। 

সূত্রের খবর, জমকালো অনুষ্ঠানটি ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের সময় অনুষ্ঠিত হবে । দেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা হতে চলেছে, যখন তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ একই সঙ্গে জাতির সেবায় উৎসর্গ করা হবে। সাম্প্রতিক বছরগুলিতে এই নিয়ে দ্বিতীয়বার ভারতীয় নৌবাহিনী একই সঙ্গে তিনটি যুদ্ধজাহাজকে নৌ-বহরে অন্তর্ভুক্ত করবে। 

আরও পড়ুন: ‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

জেনে নিন তিন যুদ্ধজাহাজ সম্পর্ক

আইএনএস দুনাগিরি: প্রজেক্ট ১৭এ-এর অধীনে নির্মিত এই মারাত্মক স্টেলথ ফ্রিগেটটি আড়াল থেকে আক্রমণ চালাতে সক্ষম।  এই জাহাজ প্রাণঘাতী ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাবমেরিন দিয়ে সজ্জিত। এটি ‘কম্বাইন্ড ডিজেল অর গ্যাস’ (CODOG) প্রপালশন সিস্টেমে চালিত এবং এতে ‘ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম’ অন্তর্ভুক্ত রয়েছে।

আইএনএস অগ্রয়: এই যুদ্ধজাহাজটি ভারতের উপকূলীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। এটি অত্যাধুনিক সোনার, টর্পেডো এবং ভারতে তৈরি সাবমেরিন বিরোধী রকেট লঞ্চার দিয়ে সজ্জিত। সাবমেরিন বা ডুবোজাহাজ শনাক্ত ও ধ্বংসের জন্য এই এই জাহাজ বিশেষভাবে তৈরি করা হয়েছে।

আইএনএস সংশোধন: এই জাহাজ সমুদ্রে নানা সমীক্ষা চালাবে। সমুদ্রের গভীরতার মানচিত্র তৈরি, হাইড্রোগ্রাফিক সমীক্ষা এবং সামুদ্রিক এলাকায় নজরদারি বাড়ানোর কাজ করবে। ১১০ মিটার দীর্ঘ এই জাহাজটির ওজন (ডিসপ্লেসমেন্ট) প্রায় ৩,৩০০ টন এবং এটি অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল (AUV), রিমোটলি অপারেটেড ভেহিকেল (ROV) এবং সমুদ্রতলের মানচিত্র তৈরি ও নেভিগেশনাল চার্টিংয়ের কাজে ব্যবহৃত উন্নত হাইড্রোগ্রাফিক সার্ভে সিস্টেমে সজ্জিত।  

 

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য