দিল্লি-ঢাকার সম্পর্কে অবনতির মাঝেই ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার আবসানের পরেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বদলে গিয়েছে। কার্যত ঠাণ্ডা লড়াইয়ে জড়িয়ে পড়েছে ঢাকা ও দিল্লি। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ থেকে ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে কার্যত সন্মুখসমরে দুই দেশ। ওই সঙ্ঘাতের আবহেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২৭ জানুয়ারি) ওই শুভেচ্ছাবার্তা পাওয়ার কথা জানিয়েছেন মোল্লা ইউনূসের উপ প্রেসসচিব আবুল কালাম মজুমদার।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য হিসাবে পরিচিত এবং মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকা পালনকারী সুদখোর মোল্লা মুহাম্মদ ইউনূস। আর ক্ষমতায় বসেই একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত নিতে শুরু করেন। প্রথমত বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার চুক্তি বাতিল করেন। পরে ভারতে নাশকতা চালানোর অপরাধে জেলে বন্দি হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম, আল্লাহর দল, জামায়তুল মুজাহিদিন বাংলাদেশের কুখ্যাত জঙ্গিদের মুক্তি দেন। বাংলাদেশে থাকা হিন্দুদের নিধনে লেলিয়ে দেন কট্টর মৌলবাদীদের। হিন্দু নির্যাতন নিয়ে সরব হওয়ায় ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলে পোরেন।

শুধু তাই নয়, বিভিন্ন সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেওয়ার জন্য বিজিবিকে নির্দেশ দেন। এমনকি ভারতের ঘোষিত শত্রু একাত্তরের গণহত্যাকারী পাকিস্তানের সঙ্গে নতুন করে বন্ধুত্ব গড়ে তোলেন। পাক সেনাদের এনে বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেন। পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ দলকে করাচিতে পাঠিয়েছেন। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে অস্ত্রের জোগানদাতা লু‍ৎফুজ্জামান বাবরকে জেল থেকে মুক্তি দিয়েছেন। সেই সঙ্গে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যাকে ফেরত না পাঠালে দিল্লিতে টেনেহিঁচড়ে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন।  

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত