বাড়ছে টিকিটের দাম, ১ জুলাই থেকে কতটা ব্যয়বহুল হবে আপনার রেলযাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: রেল যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ভারতীয় রেল আগামী ১ জুলাই থেকে নতুন ভাড়াশুল্ক কার্যকর করতে চলেছে। এই পরিবর্তন সাধারণ যাত্রীদের পাশাপাশি দীর্ঘ দূরত্ব ভ্রমণকারীদের পকেটে যে বেশ চাপ ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। তবে স্বস্তির বিষয় এই যে কিছু বিভাগে এখনও কোনও ভাড়া বৃদ্ধি করা হয়নি।

রেলওয়ের নতুন ট্যারিফ অনুসারে, সাধারণ দ্বিতীয় শ্রেণিতে ৫০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য কোনও বৃদ্ধি করা হবে না। তবে ৫০০ কিলোমিটারের বেশি ভ্রমণের ক্ষেত্রে যদি ভাড়া ১০০০ টাকার বেশি হয়, তাহলে আপনাকে প্রতি কিলোমিটারে ৫০ পয়সা করে অতিরিক্ত দিতে হবে।

এছাড়াও, মেল/এক্সপ্রেস ট্রেনে (নন-এসি) ভ্রমণকারীদের এখন প্রতি কিলোমিটারে ১ পয়সা বেশি দিতে হবে। এসি ক্লাসের টিকিটের ক্ষেত্রে, সবচেয়ে বড় পরিবর্তন করা হয়েছে। প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। নিত্যদিনের লোকাল ট্রেনের ভাড়ায় কোনও পরিবর্তন হয়নি। ফলে লক্ষ লক্ষ দৈনিক যাত্রী স্বস্তি পাবেন। মাসিক সিজন টিকিটের দামও বাড়ানো হয়নি।

রিপোর্ট অনুসারে, এর আগে রেলওয়ে টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল। এখনও পর্যন্ত, যদি আপনি ট্রেনের টিকিট বুক করেন, তাহলে আপনার ভ্রমণের চার ঘন্টা আগে আপনি জানতে পারবেন টিকিটটি নিশ্চিত কিনা। কিন্তু রেলওয়ে একটি নতুন সিস্টেম নিয়ে কাজ করছে। রেল জানিয়েছে যে নিশ্চিত আসনের চার্ট যাত্রার ২৪ ঘন্টা আগে প্রকাশ করা হবে এর পর থেকে।

রেলওয়ে টিকিট বুকিংয়ের নতুন ব্যবস্থার প্রস্তুতি শুরু করেছে। এর জন্য পরীক্ষামূলক ব্যবস্থাও শুরু হয়েছে। ৬ জুন থেকে রাজস্থানের বিকানের বিভাগে এই ব্যবস্থা কার্যকর করা হইয়েছে। এটি একটি পাইলট হিসেবে শুরু করা হয়েছে। বর্তমানে তাই এই সিস্টেম একটি ট্রেনের মধ্যেই সীমাবদ্ধ। বলা হচ্ছে যে এখনও পর্যন্ত এতে কোনও ধরণের সমস্যা হয়নি।

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল