‘তেহরান ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যান’, ভারতীয়দের সতর্ক করল বিদেশ মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি: অবিলম্বে শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ওই হুঁশিয়ারির পরেই তেহরানে বসবাসকারী ভারতীয়দের শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে বিশেষ সতর্কতা জারি করল ভারতীয় দূতাবাস। পাশাপাশি যে কোনও সমস্যায় পড়লে দূতাবাসের সঙ্গেও যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। দেশটিতে বসবাসকার দেশের নাগরিকদের জন্য দূতাবাসের তরফে জরুরি হেল্পলাইনও চালু করা হয়েছে। ওই দুই হেল্পলাইন নম্বর হল- +989010144557, +989128109115, +989128109109। ইতিমধ্যেই দেশটিতে থাকা ভারতীয়দের নিরাপদ আশ্রয়ে পাঠানো শুরু করেছেন দূতাবাস আধিকারিকরা। ১০০ জনকে সীমান্ত দিয়ে আর্মেনিয়ায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, ইরান-ইজরায়েল সঙ্ঘাত মঙ্গলবার (১৭ জুন) পঞ্চমদিনে পা দিয়েছে। গত শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের উপর আক্রমণ শুরু করেছে ইজরায়েলের ঘাতক বাহিনী। ওই আক্রমণে ইরানের শীর্ষ সেনা কর্তা, পরমাণু বিজ্ঞানী-সহ চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে ইজরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে শুরু করেছে ইরানও। তেল আভিভ-সহ বিভিন্ন জায়গায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে শতাধিক ইজরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদিন সকালেও ইজরায়েলের তেল আভিভ সহ একাধিক শহরে ঝাঁকে-ঝাঁকে আছড়ে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। বাসিন্দাদের সতর্ক করে দিতে লাগাতার সাইরেন বেজে চলেছে। ইরান ও ইজরায়েলের মধ্যে চলা সঙ্ঘাত গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের আশঙ্কাকে সত্যি প্রমাণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি।

পাশাপাশি, কানাডায় চলছে জি-৭ সম্মেলন। ওই সম্মেলনে হাজির সাত দেশের রাষ্ট্রপ্রধানই ইরান-ইজরায়েল সঙ্ঘাতে তেল আভিভের পাশে দাঁড়িয়েছেন। চলতি সঙ্ঘাতের জন্য তেহরানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ইজরায়েলি সেনার অভিযানকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য তেহরান দায়ী। আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের। ইরানের বিরুদ্ধে ইজরায়েলের সামরিক অভিযানে পূর্ণ সমর্থন রয়েছে।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মূলত মুসলিম নিধন চালাতে ইজরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়েছেন জি-৭ দেশের রাষ্ট্রপ্রধানরা।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?