মোদির স্বপ্নের বুলেট ট্রেন কবে ছুটবে? জানিয়ে দিলেন রেলমন্ত্রী

কবে থেকে যাত্রী নিয়ে দৌঁড় শুরু করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের এই বুলেট ট্রেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশের আম জনতার মনে

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই-আহমেদাবাদ রুটে দ্রুতগামী বুলেট ট্রেন চালানোর তোড়জোড় জোরকদমে চলছে। কিন্তু কবে থেকে যাত্রী নিয়ে দৌঁড় শুরু করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের এই বুলেট ট্রেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশের আম জনতার মনে। কারণ লক্ষ কোটি টাকা খরচ করে ভারতীয় রেল এই প্রকল্পের কাজে হাত দিয়েছে। বুধবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন সেই কথা। তিনি জানিয়েছেন, দেশের প্রথম বুলেট ট্রেন চড়ার জন্য এখনও ৫ বছর অপেক্ষা করতে হবে। তাঁর দাবি, ২০২৬ সাল নাগাদ মুম্বই-আহমেদাবাদ রুটে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। তবে যদি কোনও কারণে যদি প্রকল্প শেষ হতে দেরি হয়, তবে তা ২০২৭ সালের মধ্যেই শেষ হবে।

ভারতের প্রথম বুলেট ট্রেন চলবে মহারাষ্ট্রের রাজধানী মুম্বই থেকে গুজরাতের শহর আহমেদাবাদ পর্যন্ত। দুরত্ব ৫০৮ কিলোমিটার। ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন। মোট ১২টি স্টেশন তৈরি হচ্ছে বুলেট ট্রেন করিডরে। পুরো পথই তৈরি হচ্ছে সেতুর উপর। ইতিমধ্যেই ১১৯টি পিলার তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। তবে জমি অধিগ্রহণের কাজে দেরি হওয়ায় এই প্রকল্পের কাজ মাঝেমধ্যেই থমকে গিয়েছে। জাতীয় হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL) এই প্রকল্পের কাজ করছে জাপান সরকারের প্রযুক্তি এবং অর্থ সাহায্য নিয়ে। রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গুজরাত সরকার ৯৭ শতাংশ জমি অধিগ্রহণ করে দিয়েছে ইতিমধ্যেই। ওই অংশে কাজ দ্রুততার সঙ্গেই চলছে। কিন্তু মহারাষ্ট্রের মুম্বইয়ের কাছে জমিজট এখনও কাটেনি।

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪