চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশজুড়ে একাধিক ইন্ডিগো বিমান বাতিল, পরিষেবা শিকেয়, নাকাল যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি: বুধবার ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ কমপক্ষে ১৫০টি ফ্লাইট বাতিল করেছিল। বৃহস্পতিবারও বজায় রইল একই ধারা। এদিন প্রবল বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে বিমানবন্দর জুড়ে। এর ফলে যাত্রীদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়। দেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থার এমন অনিয়মে হতবাক সকলেই। মূলত পর্যাপ্ত বিমানকর্মী না থাকার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালেও ইন্ডিগোর ফ্লাইট বুকিং পদ্ধপ্তি নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে যাত্রীদের। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এমনই এক যাত্রী আনন্দ শ্রীধরন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “আনুষ্ঠানিকভাবে ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে যে ফ্লাইট সময়মতোই ছিল। তারপর কর্মীরা বলছেন ক্যাপ্টেন নিখোঁজ, তাই ফ্লাইট কখন ছাড়া যাবে তা জানা নেই। যাত্রীরা এই নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। অনেকেই সেই প্রতিবাদের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। আধ ঘন্টা পর যখন ক্যাপ্টেনকে খুঁজে পাওয়া গেল, ততক্ষণে আবার উধাও হয়েছেন ফ্লাইটের ফার্স্ট অফিসার। এভাবেই ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে।”

কেউ আবার লিখেছেন একাধিকবার বাতিলের পর অবশেষে যখন যাত্রীরা ফ্লাইটে উঠছেন, তখন দেখা যাচ্ছে কেবিন ক্রু নিখোঁজ। ফলে যাত্রীদের রানওয়েতে প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। যাত্রীদের কারও হয়তো বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে, কেউ হয়তো চিকিৎসার জন্য যাচ্ছেন, কেউ যাচ্ছেন চাকরির কারণে। কিন্তু কর্তৃপক্ষের এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের।

এই অবস্থায় ইন্ডিগো কোনও ভাল খবর দিতে পারেনি। তারা এই বিভ্রাটের জন্য ক্ষমা চেয়ে জানিয়েছে শুক্রবার পর্যন্ত এমন অনেক ফ্লাইট বাতিল করা হবে। তাই যাত্রীদের প্রস্তুত থাকার পরামর্শও দিয়েছে বিমান কর্তৃপক্ষ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক করার জন্য তারা ‘ক্যালিব্রেটেড অ্যাডজাস্টমেন্ট’ শুরু করেছে। বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরেও ইন্ডিগোর বিমান চলাচল নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সকাল থেকেই পরিষেবা শিকেয় উঠেছে, যা নিয়ে বিমানবন্দরেই ক্ষোভ উগড়ে দিয়েছেন একাধিক যাত্রী।

প্রতিদিন প্রায় ২,৩০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে ইন্ডিগোর। এয়ার ইন্ডিয়ার থেকে টিকিটের দাম তুলনামূলক কম বলে বহু মানুষ এই সংস্থার ফ্লাইটে যাতায়াত করেন। অথচ বুধবার থেকে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই, পশ্চিমবঙ্গ এবং হায়দরাবাদ সহ বিভিন্ন বিমানবন্দরে ইন্ডিগোর ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেঙ্গালুরু বিমানবন্দরে খুব কম করে ৪২টি, দিল্লি বিমানবন্দরে প্রায় ৩৮টি, মুম্বই বিমানবন্দরে ৩৩টি এবং হায়দরাবাদ বিমানবন্দরে ১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ